শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:২৭

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:২৭

রমজানে টিসিবির পণ্য বিক্রি দ্বিগুণ হবে: বাণিজ্যমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

আসছে রমজানে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে খোলাবাজারে টিসিবির বিক্রি বাড়িয়ে দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

শনিবার ২৯  জানুয়ারী বিকেলে রোটারি ক্লাবের আয়োজনে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজান মাসে পণ্যের দাম যেন না বাড়ে। এবারের আসন্ন রমজানকে ঘিরে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ চলছে।

“খোলাবাজারে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানো হবে। টিসিবির পণ্য বিক্রির পরিমাণও দ্বিগুণ করা হবে রমজানে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে রমজানের নিত্যপণ্যের বাজার। এজন্য বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে’, যোগ করেন মন্ত্রী।

তিনি আরও জানান, তিস্তা নদীকে ঘিরে সরকার সাড়ে আট হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এটি বাস্তবায়ন হলে তিস্তাপাড় তথা রংপুর বিভাগের পর্যাপ্ত উন্নতি ঘটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। তার নির্দেশনায় কাজ হচ্ছে।

লালমনিরহাটে ভুট্টার চাষাবাদ ব্যাপক হয় উল্লেখ করে টিপু মুনশী বলেন, “এ জেলায় ভুট্টাজাত শিল্প-কারখানা প্রতিষ্ঠার কাজ হচ্ছে। একইসঙ্গে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজও চলমান রয়েছে।

“বর্তমান সরকার ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে কাজ করছে। এরই অংশ হিসেবে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালু হলে উভয় দেশের বাণিজ্য বাড়বে। বন্ধ থাকা এ স্থলবন্দর চালু করারও পরিকল্পনা রয়েছে সরকারের।”
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এ ছাড়া বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের সঙ্গে রেলপথ যোগাযোগ সচল করে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য রেলপথ মন্ত্রণালয়কে বলা হবে।

অনুষ্ঠানে মন্ত্রী দুঃস্থ মানুষের মধ্যে কম্বল, হ্যান্ডস্যানিটাইজ ও গাছের চারা বিতরণ করেন।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, অধ্যক্ষ এন্তাজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ