বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:১৬

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:১৬

ঈদের আগে কারাবন্দী আলেমদের মুক্তি দিতে হবে : হেফাজত মহাসচিব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

ঈদের আগে কারাবন্দী আলেম-উলামাদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত কারাগারে বন্দী অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন আলেম-উলামারা। অনেকে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা অবিলম্বে আগামী ঈদুল ফিতরের আগে বন্দী আলেম-উলামাদের মুক্তি চাই।

আজ (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত মাখজানুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

হেফাজত মহাসচিব বলেন, পাঠ্যবইয়ের সমস্যাগুলো নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিলাম। সাক্ষাতে তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন সমস্যাগুলো সমাধান করা হবে। হেফাজতসহ দেশের সকল ইসলামপন্থীদের দাবীকে গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত দুইটি বই প্রত্যাহার করে নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে পাঠ্যপুস্তক সমূহে আরো যেসব বিতর্কিত বিষয় রয়েছে, তাও দ্রুত প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আমরা মনে করি পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয় সংযোজনের সাথে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদবী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার।

মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সহসভাপতি মাওলানা ওয়াহিদুর রহমান, মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হামিদী, মহানগর প্রচার সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী ও মাওলানা জুবায়ের রশিদ প্রমুখ।

বৈঠক থেকে আসন্ন রমজানের পূর্বে গুরুত্বপূর্ণ জেলা কমিটিগুলো গঠন করার সিদ্ধান্ত হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ