সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১২

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১২

অ্যাম্বুলেন্সে চড়ে সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি:

তিন দিন আইসিইউতে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় অ্যাম্বুলেন্সে চড়ে সংবাদ সম্মেলনে এলেন আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আফরোজা খানম মিতা। খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পেলেও নিজের ভোট দিতে পারেননি।

গত ১১ নভেম্বর নির্বাচনের দিন জ্ঞাত ও অজ্ঞাত কিছু ব্যক্তি মোটরসাইকেল যোগে তার ওপর হামলা করে। হামলায় গুরুতর আহত হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার বিষয়ে ডুমুরিয়া থানায় এজহার দিলেও তাকে নানা টালবাহানা করে ফিরিয়ে দেয় এবং কোর্টে মামলা করার পরাপর্শ দেন থানার অফিসার ইনচার্জ।

বুধবার (১৭ নভেম্বর) খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আফরোজা খানম মিতা এসব অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন দুপুর পৌনে দুইটার দিক খর্নিয়ায় লোহাগড়া নামক স্থানে আলী নবী স্যারের বাড়ীর পাশে তিনি হামলার শিকার হয়। আসলিম মোড়ল, সবুজ শেখ, ফজলু মোড়ল ও লিটন ফকির সহ অজ্ঞাত আরো চার-পাঁচজন আচমকা মোটরসাইকেল যোগে রাস্তার দুই দিক থেকে এসে চাইনিজ কুড়াল, লোহার রড, ক্ষুর- চাকু নিয়া তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। আসলিম মোড়ল তাকে লাথি মেরে তার হাতে থাকা চাকু দিয়ে খুন করার উদ্যেশ্যে তার গলায় আঘাত করতে গেলে গলায় না লেগে তার মাথায় লাগে এবং তিনি তখন মারাত্মকভাবে জখম হয়। এরপর সবুজ শেখ, ফজলু মোড়ল ও লিটন ফকির তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে ড্রাইভার রুবেল হ্ওালাদার ও মোস্তফা ইউনুস মোড়ল তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং ভর্তি করে।

তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের কারণেই এ ইউনিয়নে বারবার নৌকার প্রার্থীর পরাজয় হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার নিরাপত্তার জন্য দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ