সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:২৯

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৩:২৯

সুষ্ঠু ভোট হলে বিএনপি ২৯০ আসনে জিতবে: রুমিন ফারহানা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯০ আসনে জিতবে।

তিনি বলেন, আজকে কিংবা কালকে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পাবে। বিএনপি চাইলেই তখন একক সরকার গঠন করতে পারবে। কিন্তু বিএনপি সর্বক্ষেত্রে অংশীদারিত্বে বিশ্বাস করে। এজন্যই জাতীয় সরকারের ধারণা দিয়েছি আমরা।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম ক্লাবে ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রের যে সর্বনাশ হয়েছে, ক্ষতি হয়েছে, তা পূরণে বিএনপির একলা চলো নীতিতে এগোনো সমীচীন হবে না। বিএনপি এটা মনেপ্রাণে বিশ্বাস করে। কারণ এ দলের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরেছে। বিএনপির হাত ধরেই দেশে গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এসেছিল। অর্থাৎ আমরা সর্বক্ষেত্রে মানুষের অংশীদারত্বে বিশ্বাস করি।

তিনি বলেন, বিচার বিভাগ বলেন, নির্বাহী বিভাগ বলেন, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো আজকে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এজন্য বড়সড় আকারে রাষ্ট্র মেরামতের প্রয়োজন। বিএনপি বলছে, আগামীতে তারা যদি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় বসে, তাহলে একটি জাতীয় সরকার গঠন করবে। এ জাতীয় সরকার হবে জয়ী এবং বিজিতের সম্মিলন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ