শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:১১

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:১১

গণমানুষের কল্যাণে কাজ করাই জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

গণমানুষের কল্যাণ, বিপদাপন্ন ও দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবই জামায়াতে ইসলামীর রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানা আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আতিক হাসান রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সুলতান মাহমুদ, শাহীন হোসেন ও এমদাদুল হক প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, সারা দেশের মত রাজধানীতেও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও গণকল্যাণমুখী রাজনৈতিকসংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নির্লিপ্ত থাকতে পারে না। তাই নগরীর শীতার্ত মানুষের কল্যাণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আসতে সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থা, সমাজের বিত্তবান মানুষসহ নগরীর সবস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, দেশে মৌসুমী বায়ুর প্রভাবে তাপমাত্রা অনেকটা হ্রাস পাওয়ায় সারাদেশের মত ঢাকা নগরীতেও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবি মানুষ প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছেন। সর্বোপরি অসহনীয় শীতের প্রকোপে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এমতাবস্থায় আমরা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে।

তিনি আরো বলেন, আর্তমানবতার কল্যাণই হচ্ছে ইসলামের মূলনীতি। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী দীর্ঘ দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির যেকোন দুর্যোগকালীন মুহূর্ত ও ক্রান্তিকাল জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে জনগণের পাশে থাকার সাধ্যমত চেষ্টা করেছে। সে ধারাবাহিকতায় আমরা আজ শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছি। গণমানুষের এজন্য আমাদের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আর্তমানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সমাজের সকল শেণি ও পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
মহানগরী আমীর বলেন, সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তারা ২০১৪ ও ২০১৮ সালের মত সাজানো, পাতানো ও তামাশার মাধ্যমে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। সে ষড়যন্ত্রকে নির্বিঘ্ন করার জন্য তারা বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। সে ধারাবাহিকতায় পরিচ্ছন্ন ও বর্ষীয়ান জাতীয় নেতা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের নগ্ন চেহারা জাতির সামনে উম্মুক্ত করেছে। কিন্তু আত্মসচেতন জনতা সরকারের এই হঠকারী সিদ্ধান্ত বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।

তিনি অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের জোর দাবি জানান। অন্যথায় চলমান দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে গণদাবি মানতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ।

প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ