শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪০

শুক্রবার | ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪০

সরকার হটাতে আন্তর্জাতিক পর্যায়েও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: কৃষিমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ

কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলগুলো খুবই তৎপর। তারা নানারকম ষড়যন্ত্র করছে। শুধু এটা নয়, আন্তর্জাতিক পর্যায়েও নানরকম ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আগামী ৭ নভেম্বর এই স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

কৃষিমন্ত্রী বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো আন্দোলন-সংগ্রামে টাঙ্গাইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আরও শক্তিশালি হয়ে উঠবে।

ড.আব্দুর রাজ্জাক বলেন, সংবিধানে পরিষ্কার বলা আছে, নির্বাচনকালীন সময়ে সরকার ক্ষমতায় থাকবে। তবে নির্বাচন পরিচালনা করা সরকারের দায়িত্ব নয়। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ধর্মান্ধদলগুলো দেশে অস্তিতিশীল পরিস্থিতির পায়তারা করছে। বিএনপি পূর্বের মতো জ্বালাও-পোড়াও করবে গাড়িতে আগুন দিবে, ট্রেন লাইন তুলে ফেলবে, পুড়িয়ে মানুষ হত্যা করবে। তাদের এ ধরনের কাজ আর করতে দেওয়া হবে না। বিএনপি কোনো প্রকার আন্দোলন করতে পারবে না। একটা পর্যায় ২০২৩ সালের সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণের জন্য আসবে আমরা সেই পরিস্থিতি সৃষ্টি করব।

কৃষিমন্ত্রীর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, আহসানুল হক টিটু এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৪৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৮ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৮ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৫ অপরাহ্ণ
  • রাত ১৯:২৮ অপরাহ্ণ
  • ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ