রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:১০

রবিবার | ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ রমজান, ১৪৪৭ হিজরি | ৯ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:১০

সরকারকে পদত্যাগ করতে হবে : আ স ম রব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অর্থনৈতিকভাবে দেশ আজ ভয়ঙ্কর সংকটে নিপতিত। সরকারের অপরিকল্পিত ও যথেচ্ছ ব্যবহারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী তিন মাস পর বড় সংকটে পড়তে যাচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, বেকারত্ব, তীব্র জ্বালানি সংকট ও নিরব দুর্ভিক্ষে দেশ চরম আর্থিক দুরবস্থায় নিপতিত হয়েছে। তথাকথিত উন্নয়নের নামে উচ্চাভিলাষী মেগা প্রজেক্ট গ্রহন, ঋণখেলাপের ভারে ব্যাংকিং ব্যবস্থার ধ্বংস সাধন, জ্বালানি খাতে লুটপাটের প্রতিযোগিতা এবং মুদ্রা পাচারে সরকারের সংশ্লিষ্টতাসহ সীমাহীন দুর্নীতি ও অপশাসন এই অত্যাসন্ন রাষ্ট্রীয় অর্থনৈতিক মহাবিপর্যয়ের কারণ।

আজ সোমবার (৩১ অক্টোবর) জেএসডির সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে আ স ম আবদুর রব এসব কথা বলেন।

তিনি বলেন, অভাবনীয় এই অর্থনৈতিক বিপর্যয় ও ভয়ঙ্কর দুর্যোগের পূর্বেই সরকারকে পদত্যাগ করতে হবে। এতো বড় জাতীয় সংকট কোন একক দলের পক্ষে মোকাবিলা করা সম্ভব হবে না। এ বিষয়ে শ্রম, কর্ম ও পেশাজীবীসহ সকলের জাতীয় ঐক্য অপরিহার্য।

তিনি আরও বলেন, বিদ্যমান শাসনব্যবস্থা দিয়ে গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব হবে না। রাষ্ট্র ক্ষমতায় শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব অনিবার্য হয়ে উঠেছে। অংশীদারিত্বমূলক শাসনব্যবস্থা প্রবর্তন করার মধ্যদিয়ে বাঙালি জাতীয়তাবাদকে আরও বিকশিত করতে হবে। সরকারের পতন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র রূপান্তরের সংগ্রামের মধ্যদিয়ে জেএসডিকে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

র‌্যালি পূর্ব সমাবেশে দলের কার্যকরী সভাপতি সিরাজ মিয়া, সহ-সভাপতি তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ