মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৩৯

মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৯:৩৯

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : আমু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ

‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এ দেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে।

বুধবার সকল সাড়ে ১১টায় ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ এ সমাবেশের আয়োজন করে। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অধিদফতরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন আমির হোসেন আমু।

আওয়ামী লীগ চারটি নীতিতে দেশ পরিচালনা করছে উল্লেখ করে আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা বলেন, ধারাবাহিকভাবে ১৪ বছর আমরা ক্ষমতায় আছি। এই ১৪ বছরে আপনারা লক্ষ্য করে দেখুন, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠেছে। সেই চেতনাকে ধারণ করেই আজকে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। আমরা চার নীতিতে বিশ্বাসী। আর এই চার নীতিতে দেশ পরিচালনা হচ্ছে। আগামীতেও এই চার নীতির ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, ঝালকাঠি পৌরসভার মেয়র মোঃ লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্ধন দাস, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সেন্টু, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম। সূত্র: নয়া দিগন্ত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৩ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৫ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৯ অপরাহ্ণ
  • রাত ১৯:২২ অপরাহ্ণ
  • ভোর ৬:১২ পূর্বাহ্ণ