মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৫৬

মঙ্গলবার | ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ রমজান, ১৪৪৭ হিজরি | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৩:৫৬

শিক্ষামন্ত্রী ভিনদেশী সিলেবাস চাপিয়ে দেয়ার চক্রান্ত করছেন : ইমতিয়াজ আলম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, শিক্ষামন্ত্রী ভিনদেশী সিলেবাস এদেশে চাপিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনা বিরোধী সিলেবাস প্রণয়ন করে এখন অস্বীকার করছে যে, সে বই আগে দেখেনি।

তিনি বলেন, যারা বই দেখে প্রতিবাদ করেছিলেন, তাদেরকে শিক্ষামন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। এখন সংশোধনের নামে কী হচ্ছে, কে বা কারা জড়িত, তাদেরকে জনসম্মুখে প্রকাশ করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। শিক্ষামন্ত্রী ভারতের পারপারস সার্ফ করছে। শিক্ষামন্ত্রী কোমলমতি শিশুদেরকে অপ্রয়োজনীয় শিক্ষা, যৌন শিক্ষাসহ সিলেবাসে হিন্দুত্ববাদকে প্রাধান্য দিয়েছে এবং মুসলমানদের উপমহাদেশে দখলদার হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। কাজেই দিপুমনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকতে পারে না।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন , শিক্ষা সিলেবাসের অসঙ্গতি, ত্রুটি-বিচ্যুতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। এ ধারাবাহিক কার্যক্রমকে শিক্ষামন্ত্রী ভিন্নখাতে প্রবাহিত করে মিথ্যাশ্রয়ী সাব্যস্ত করার চেষ্টা করেছিলো।

বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানার ৭১ নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড সভাপতি নূরে আলম রাজীবের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতী নাঈমুল ইসলামের পরিচালনায় মুগদার মান্ডায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মুগদা থানা সভাপতি আলহাজ্ব হানিফ শিকদার, সেক্রেটারী মো. জানে আলম সোহেল, মু. সাইফুল ইসলাম প্রমুখ।

কর্মসূচি : নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নি সংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানী, তথ্য ও ইতিহস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, বিজাতীয় সংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদ এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবিতে ৩ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার বাইতুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল সফলের আহ্বান জানানো হয়।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ মার্চ’২৬) ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত সেক্টর পার্কে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে  কুরআন তেলওয়াতের মধ্যদিয়ে উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৬ অপরাহ্ণ
  • রাত ১৯:১৯ অপরাহ্ণ
  • ভোর ৬:১৭ পূর্বাহ্ণ