বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৮

বৃহস্পতিবার | ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ রমজান, ১৪৪৭ হিজরি | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ২:৪৮

ঝুঁকি নিয়েই গ্রামে ছুটছে মানুষ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও আমিন বাজার ব্রিজ এলাকা থেকে প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাত্রী নেওয়া হচ্ছে দূরের গন্তব্যে।

সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, মাগুরা, রংপুরসহ দেশের বিভিন্ন জেলার যাত্রী নিয়ে যাচ্ছে পরিবহনগুলো। যাত্রীদের গাড়িতে ওঠাতে চালকরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে বেশিরভাগ পরিবহনে যাত্রী ওঠানো হচ্ছে ঠাসাঠাসি করে। করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই গ্রামে ছুটছে মানুষ।

শনিবার (২৬ জুন) রাজধানীর আমিন বাজার ব্রিজ এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার গন্তব্যে যেসব প্রাইভেটকার ও মাইক্রোবাস ছেড়ে যাচ্ছে সেসব যানবাহনে মানা হচ্ছে না কোনও ধরনের স্বাস্থ্যবিধি। গায়ের সঙ্গে গা লাগিয়ে একে অপরের পাশে বসছেন দূরের গন্তব্যে যাওয়ার জন্য।

গাদাগাদি করে এভাবে কেন যাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে রাজশাহীগামী সজল বলছিলেন, সামনে লকডাউন দিয়ে দেওয়া হবে, আর বাস বন্ধ। এ জন্যই আমরা চলে যাচ্ছি বাড়িতে। আল্লাহ ভরসা, কিছু হবে না। করোনা সংক্রমণের ঝুঁকিতো কিছুটা রয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রাইভেটকারের আরেক যাত্রী নয়ন বলেন, ‘বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। তবে রাস্তায় কোনও সমস্যা ছাড়াই পৌঁছাতে পারবো বলে আশা করছি। করোনা সংক্রমণের ঝুঁকিতো কিছুটা রয়েছেই, তার পরও বাড়ি যাচ্ছি। কারণ, ঢাকায় থেকে এখন কোনও কাজ নেই।’

রাজশাহী যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন আক্তারসহ তার পরিবারের সদস্যরা। বিভিন্ন মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ দাম-দর করছিলেন। কিন্তু কম না পাওয়ায় জন প্রতি ১৪শ’ টাকায় তিন জন মাইক্রোবাসে উঠে পড়েন। এই মাইক্রোবাসটিতেও গাদাগাদি করে ১৪ জন যাত্রী উঠানো হয়। এ সময় আক্তার বলেন, ‘করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে, তারপরও বাধ্য হয়েই রাজধানী ছাড়তে হচ্ছে। সামনের লকডাউন হয়ে গেলে কী খাবো, কীভাবে চলবো সেই অনিশ্চয়তায় গ্রামে চলে যাচ্ছি পরিবার নিয়ে।’

যাত্রী পরিবহনের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও তৎপরতাও চোখে পড়েনি। তবে গাবতলী জোনের ট্রাফিক বিভাগের টিআই কাজী মাহাবুব বলেন, ‘গাবতলী বেরিকেড দিয়ে যেসব গাড়ি রাজধানীর বাইরে বের হচ্ছে, সেসব গাড়ি আমরা নজরদারিতে রাখছি। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সে বিষয়গুলো আমরা খেয়াল করছি।’

আমিন বাজার ব্রিজ এলাকায় কী ধরনের নজরদারি রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নজরদারি রেখেছি। মাঝেমধ্যে পুলিশ সদস্যরা মনিটরিং করছে।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১১ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১১ অপরাহ্ণ
  • রাত ১৯:২৪ অপরাহ্ণ
  • ভোর ৬:০৭ পূর্বাহ্ণ