বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২১

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:২১

ফেঁসে যাচ্ছেন পরীমনি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ফেঁসে যেতে পারেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। আসল ঘটনা আড়াল করে পরীমনি ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলে তথ্য পাচ্ছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইতোমধ্যে সেদিনের ঘটনার আরেকটি ভিডিওচিত্র সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তারা এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছেন তাতে নায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টার কোনও প্রমাণ পাননি। মামলাটি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।

নতুন পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পরীমনি ক্লাবে ঢুকেই বারের সামনে চেয়ারে বসে তার সঙ্গীদের নিয়ে মদ পান করছেন। এই সময় দূর থেকে বোট ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য নাসির ইউ মাহমুদ তাকে মদ পান করতে বারণ করেন।

তখন পরীমণি একটি বোতল নিতে চাইলে নাসির ইউ মাহমুদ বলেন, আপনি কোনো বিদেশি মদ নিতে পারবেন না। এখানেও তাকে নিবৃত করার চেষ্টা করেন পরিচালনা পরিষদের সদস্য।

ভিডিওটি ভাইরালের পর তা পর্যালোচনা করে দেখছে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনি।

জানা গেছে, পরীমনি মদ পানে বাধা পেয়েই বেপরোয়া হয়ে ওঠেন। এরপর ক্ষুব্ধ পরীমনি ক্লাবে ভাঙচুর চালান। গ্লাস, প্লেট ভাঙেন এবং নাসির ইউ মাহমুদের দিকে বোতল ছুড়ে মারেন।

এক পর্যায়ে নাসির মাহমুদ ক্ষুব্ধ হয়ে পরীমনিকে চড় মেরে বসেন। পরবর্তীতে পরীমণিও সংবাদ সম্মেলনে চড় মারার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্টাফদের বক্তব্যের সঙ্গে পরীমনির অভিযোগের কোনও মিল পাওয়া যায়নি।

ক্লাবের স্টাফরা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন, পরীমনি তার সঙ্গীরাসহ রাতে ওই ক্লাবে গিয়ে স্বেচ্ছায় টেবিলে বসে গল্প করতে করতে করতে মদ পান করতে থাকেন। প্রায় ঘণ্টাখানেক পর একটি ব্লু-লেভেল বিদেশি মদের বোতল নেওয়া নিয়ে সেখানে প্রথমে উচ্চবাচ্য হয়। পরে সেটি হাতাহাতিতে রূপ নেয়।

ঢাকাই সিনেমার এই অভিনেত্রী মামলার এজাহারে ঘটনার যা বর্ণনা দিয়েছেন তার সঙ্গে ভিডিওর কোনও মিল নেই। এজাহারে বলেছেন তাকে জোর করে মুখে মদের বোতল ঢুকিয়ে দিয়েছে।

কিনবতু ভিডিওতে দেখা যাচ্ছে পরীমনি নিজেই মদ খাচ্ছেন, তাকে কেউ জোর করেনি। ভেতরের এসব ভিডিও দৃশ্য এবং ঢাকা বোট ক্লাবের প্রধান ফটক ও অভ্যর্থনা কক্ষের সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে।

এর আগে গণমাধ্যমে বোট ক্লাবের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ পায়। ফুটেজে দেখা যায়, ৯ জুন রাত ১২ টা ২২ মিনিটে ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায়। নামতে দেখা যায় পরীমনি, জিমি ও অমিকে।

কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসিপশনেও অমির সঙ্গে পরীমনিসহ অন্যদের ঢুকেতে দেখা যায়। সেখানে আগে থেকেই ছিলেন নাসির ইউ আহমেদ।

অনেকেই বলছেন, চড় মারার ক্ষোভ থেকেই বাকি সব কিছু করেছেন পরীমনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ