শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৬

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:০৬

একজন দেশ দিয়েছেন, আরেকজন মুক্তি : ওবায়দুল কাদের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ছিল গ্রাম। এখন এ গ্রাম আর গ্রাম নেই। এটি এখন শহর হয়েছে। শেখ হাসিনা আপনাদের শহর বানিয়ে দিয়েছেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘দেশ দিয়েছেন একজন, আরেকজন আপনাদের মুক্তি দিয়েছেন।’

জনসভার মঞ্চে উপস্থিত হয়ে আজ দুপুর সোয়া ১টার দিকে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

গোপালগঞ্জবাসীকে উদ্দেশ করে সেতুমন্ত্রী আরও বলেন, ‘চেহারা সুরত এখন দেখি খুব ভালো। তখন স্যান্ডেল পরা লোক খুব কম দেখেছি। এখন প্রত্যেকের পায়ে জুতা। প্রত্যেকে সুন্দর সুন্দর কাপড় পরছেন। মহিলারা শহরের নারীদের মতো ড্রেস পরে এসেছেন। এ পরিবর্তনের রূপকার বঙ্গবন্ধুকন্যা।’

তিনি বলেন, ‘করোনা মহামারিতে অনেক মানুষ চলে গেছেন। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে উপরে উঠেছে। আমাদের দোষ নেই, কিন্তু মূল্য দিচ্ছি আমরা। বড় বড় শক্তিগুলো নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে যে অবস্থা সৃষ্টি করেছে…। বেশি দামে আমদানি করে আজ কম দামে বিক্রি করছেন শেখ হাসিনা।’

এ সময় এলাকার সংখ্যালঘুদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ভয় পাবেন না। আমি পরিষ্কার করে বলতে চাই, এটা মাইনরিটি অধ্যুষিত এলাকা। আমি আশ্বস্ত করছি, শেখ হাসিনা যতদিন আছেন, আপনাদের আপনজন এর চেয়ে বেশি আর কেউ নেই। আপনাদের যা যা অধিকার, শেখ হাসিনা থাকলে সব হবে। কারও কথায় প্রলুব্ধ হবেন না। ওদের কথা শুনবেন না, যারা গোপালগঞ্জকে বলে গোপালী।’

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মঞ্চে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে জনসভাস্থল মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলের প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভার মঞ্চ। এ জনসভায় প্রায় ২০ লাখ মানুষের সমাগম হওয়ার আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা। জনসভাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো জেলা।

এদিকে, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে কোটালীপাড়া উপজেলায় সাজ সাজ রব বিরাজ করছে। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে জনসভাস্থল। স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে কোটালীপাড়া-ভাঙ্গারহাট রোডের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে তোরণ। নেতাকর্মীদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ