সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৭:০৩

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৭:০৩

লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে গ্রেফতার ৩২০ জন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

চলমান লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ার কারণে ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২০৮ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা হয়েছে।

এ সময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২১৯টি মামলা দায়ের করে মোট ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে লকডাউনের প্রথম দিন গত বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৫৫০ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া প্রথম দিনে মোবাইল কোর্ট পরিচালনা করে ২১২ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা ও ৩৯১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

লকডাউনের প্রথম দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা জরিমানার পাশাপাশি ৭৭টি গাড়িকে রেকারিং করা হয়েছিল।

পুলিশ কর্মকর্তা ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট ও টহল দিয়ে।

যৌক্তিক কারণ ছাড়া যারা ঘরের বাইরে বের হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়েছে। যারা বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ বলতে পেরেছেন তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, করোনা মহামারি নিয়ন্ত্রণের জন্য নগরবাসীকে আরো বেশি সচেতন হতে হবে। অকারণে ঘর থেকে বের হয়ে করোনা ভাইরাস নিজের ঘরে বহন করে নিজেরাই ঝুঁকির মধ্যে পড়ছেন। পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানুষকে সচেতন করার চেষ্টাও করছে।

লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রথম দিনের কড়কাড়ির কারণে দ্বিতীয় দিনে সড়কে যানবাহনের সংখ্যা ছিল আগের চাইতে অনেক কম।

এছাড়া দিনভর থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণেও লোকজন ঘরবন্দি ছিল। তবে এরপরও বিভিন্ন এলাকার বাজার ও অলিগলিতে মানুষের জটলা এবং স্বাস্থ্যবিধি না মেনে আড্ডা দিতে দেখা গেছে।

অনেক এলাকাতে পুলিশের টহল দেখে মানুষ দৌড়ে ঘরে ঢোকা এবং পুলিশ চলে গেলে আবারও ঘর থেকে বের হয়ে আসতে দেখা গেছে।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে রাস্তা-ঘাটে লোকজন কিছুটা কম ছিল।

তারপরেও অনেকেই অকারণে ঘর থেকে বের হয়ে মিথ্যা অজুহাত বা এয়ারপোর্টে লোক আনতে যাওয়ার কারণ দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করেছে। পুলিশের চেকপোস্ট থেকে এসব যাচাই-বাছাই করে ৩৬ জনকে জনের বিরুদ্ধে ডিএমপি অ্যাক্ট ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ