শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৩০

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:৩০

জ্বালানি তেলের দাম আরো কমার ইঙ্গিত পরিকল্পনামন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের দাম আরো কমার ইঙ্গিত দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, সরকার সম্প্রতি জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমিয়েছে। আগামীতে তেলের দাম আরও কমতে পারে।

বৃহস্পতিবার দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) বিশ্ব ফিজিওথেরাপি দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমরা দাম বাড়াবো আর কমলে কমাবো। তেলের দাম হঠাৎ করে বেশি বৃদ্ধি পাওয়ায় অসুবিধাটা হয়েছে, যা সরকার অবহিত আছে। সরকার তেলের দাম ইতোমধ্যে কমিয়েছে।

এম এ মান্নান বলেন, সরকার শুধু দাম কমায়নি আরো কমানো হবে জানিয়েছে। আমরা বিশ্বাস করি অবশ্যই সরকার তেলের দাম কমাবে। যদি না আরেকবার যুদ্ধ লেগে যায়, যদি বিশ্ববাজারে আবার ভয়ঙ্কর দুর্ঘটনা না ঘটে। বর্তমান বিশ্ব স্ট্যাবল অবস্থায় আছে। সুতরাং আমি আশা করছি পরিস্থিতি অনুকূলে থাকবে।

তেলের দাম পরে কেমন কমতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নই। পূর্বঅভিজ্ঞতা যেহেতু আছে দাম কমাবো। তবে পর্যায়ক্রমে কমার পক্ষে আমি। লাফ দিয়ে বাড়া ও লাফ দিয়ে কমা ভালো নয়। পর্যায়ক্রমে কমানো হবে।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, ডিআইজি হাবিবুর রহমান, সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, বিএইসপিআইর অধ্যক্ষ ডা. মোহাম্মদ ওমর আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ