শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২৭

শুক্রবার | ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:২৭

নুসরাত হত্যার ঘটনায় পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামীয়া মাদরাসাছাত্রী নুসরাত জাহান হত্যার ঘটনা পুনঃতদন্ত ও পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারের বিচার দাবিতে মানববন্ধন করেছে দন্ডিতদের পরিবার এবং তাদের অনুসারীরা

শনিবার (৮ অক্টোবর) সকাল ১১ঘটিকার সময় ফেনীর সোনাগাজী উপজেলার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দন্ডিত প্রভাষক আবছার উদ্দিনের স্ত্রী বলেন পৌর এলাকার সিসি ফুটেজ ও নুসরাতের আত্মহত্যা সম্বলিত এস.এম.এস গায়েব করেছে পিবিআই । বোরকা নাটক সাজিয়ে আত্মহত্যাকে হত্যায় রূপান্তর করেছে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার ও তদন্ত কর্মকর্তা পরিদর্শক শাহ আলম। এছাড়াও জজ মিয়া নাটক সাজিয়ে ১৬জন নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো হয়েছে অভিযোগ করে পিবিআইয়ের ওই কর্তকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবী জানান তারা। মানববন্ধনে দন্ডিত শাহাদাত হোসেন শামীমের মা বলেন , মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য শামীমকে নির্যাতন করা হয়েছে, যে কোন মুহুর্তে তার অঙ্গহানি হতে পারে । আমি নির্যাতনকারি কর্মকর্তাদের বিচার চাই এবং নুসরাতের ঘটনার পুনঃতদন্ত চাই।

দন্ডিত রুহুল আমিনের অনুসারি শাহজাহান সাজু বলেন, মামলার ৮৭জন সাক্ষী কেউই আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। কোটি টাকার বিনিময়ে এ মামলার দ্রুত সাজা দিয়েছেন বিচারক। রুহুল আমিনের রাজনৈতিক প্রতিপক্ষ এ টাকার যোগান দিয়েছে।

দন্ডিত মোঃ জাবেদ হোসেন’র পিতা রহমত উল্যাহ বলেন, অন্যায় ভাবে একটি সাজানো ঘটনায় আমার মাদরাসা পড়ুয়া ছেলেকে ফাঁসানো হয়েছে । সঠিক তদন্ত হলে মুল ঘটনা বেরিয়ে আসবে। তাই আমরা নুসরাতের ঘটনা পুনঃতদন্তের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে দন্ডিতদের পরিবার ও রুহুল আমিনের সহস্রাধিক অনুসারী ব্যনার প্লেকার্ড ও কাপনের কাপড় বেঁধে অংশ গ্রহণ করেন। আদালত ও পিবিআইয়ের বিরুদ্ধে থানার অদূরে দন্ডিতদের পক্ষে এ মানববন্ধনের ব্যপারে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন বলেন, আমি এই মূহুর্তে ছুটিতে আছি।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামীয়া মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসানের দায়ের করা মামলায় মাদরাসার সহ সভাপতি রুহুল আমিন ,সদস্য মকসুদ আলম , শিক্ষক আব্দুল কাদের ও আবছার উদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। দন্ডিত সকল আসামি কারাগারে রয়েছেন ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ