বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০৮

বুধবার | ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ১৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | বিকাল ৩:০৮

ময়লার গাড়িটির দায় নিতে চাচ্ছে না দুই সিটির কেউই!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ময়লার গাড়ির ধাক্কায় আরজু বেগম নামের এক বৃদ্ধা আহত হন। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ প্রথমে গাড়িটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের বলে জানায়। পরে আটক গাড়িচালকের বরাত দিয়ে পুলিশ জানায়, গাড়িটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের নয়, দক্ষিণ সিটি করপোরেশনের।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ দাবি করে, গাড়িটি তাদের নয়, দক্ষিণ সিটির। গাড়িটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার রয়েছে। তবে ঢাকা দক্ষিণ সিটি দাবি করেছে, স্টিকার থাকলেও গাড়িটি তাদের নয়।

upay
আরজু বেগম একটি পোশাক কারখানায় কাজ করেন। সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে ময়লার গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি কোমর ও হাতে আঘাত পান।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল লতিফ বলেন, আজ সকালে ওই বৃদ্ধা উত্তর সিটির গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন বলে জানিয়েছিলেন। সে সময় তিনি জানান, পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ময়লার গাড়ির ওই চালককে আটক করেছে পুলিশ।

তবে দুপুরে মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, আটক গাড়িচালক তাকে জানিয়েছেন, গাড়িটি দক্ষিণ সিটির। ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা তাজুল ইসলামও জানান, গাড়িটি দক্ষিণ সিটির।

গাড়িটি দক্ষিণ সিটির বলে মানতে নারাজ দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের। তিনি দাবি করেছেন, ময়লার গাড়িটি দক্ষিণ সিটি করপোরেশনের নয়। তিনি বলেন, কেউ যদি দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার ব্যবহার করে গাড়ি চালান, তাহলে গাড়িটি দক্ষিণ সিটির হয়ে যায় না। এই সিরিয়ালের কোনো গাড়ি নেই আমাদের। তাছাড়া মোহাম্মদপুর দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় পড়ে না।

এর আগে গত ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় সাবেক গণমাধ্যমকর্মী আহসান কবির খান মারা যান। তার আগের দিন গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যায়।

এসব ঘটনার পর হাফ পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতেও আন্দোলন অব্যাহত রাখেন। গতকাল বুধবার পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল। আজ বৃহস্পতিবার সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার কারণে আন্দোলনের কর্মসূচি সীমিত করেছেন শিক্ষার্থীরা। তবে রাজধানীর রামপুরায় সীমিত আকারে মানববন্ধন করার চেষ্টা চালায় কিছু শিক্ষার্থী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ