শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:২৬

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৭:২৬

জাতীয় অন্ধ কল্যাণ সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

এইচ এম মাহমুদ হাসান- বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও অন্ধ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাদের দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মিরপুর-১ এ ভিটিসিবি টাওয়ারের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্য মো. আইয়ুব আলী হাওলাদার। আইয়ুব আলী হাওলাদার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি (বিএনএসবি) ও অন্ধ কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (ভিটিসিবি) নাম ২টি প্রতিষ্ঠান দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার নিমিত্তে সরকার কর্তৃক জমি বরাদ্দ দিয়েছিল। উক্ত জমির উপর সংস্থা ২টির পরিচালনা পর্ষদ নিজেদেরকে প্রভাবশালী ভেবে অত্র জমির উপর বহুতল ভবন নির্মাণ করে একাধিক ডেভেলপার কোম্পানীর সাথে দ্বিপাক্ষিক চুক্তিনামার মাধ্যমে কয়েক কোটি টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছেন। তিনি আরও বলেন, এই সংগঠন ২টি পরিচালনা করার মতো কোন গঠণতন্ত্র সরকারি অধিদপ্তর থেকে অনুমোদন না নিয়ে নিজেদের মনগড়া গঠণতন্ত্র তৈরি করে পরিচালনা করে আসছে, যা সম্পূর্ণরূপে বে-আইনি ও অবৈধ। সরকার যাদের জন্য জমি বরাদ্দ দিয়েছিল তাহাদের কল্যাণে কাজ না করে, নিজেদের কল্যাণে কাজ করেছে, পরিচালনা পর্ষদকে যথোপযুক্ত দপ্তর থেকে অনুমোদন নেয়নি, অথচ সংগঠন ২টি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত। পরিচালনা পর্ষদ দৃষ্টি প্রতিবন্ধীদের কোন কল্যাণে কাজ করেনি বিধায় গত ২৬ নভেম্বর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক কার্যক্রম ঢাকা এর বরাবরে একটি অভিযোগপত্র দায়ের করা হয়। দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে সমাজসেবা অধিদপ্তর, ঢাকার পরিচালক (কার্যক্রম) কামরুল ইসলাম চৌধুরী কর্তৃক সাব্বির হোসেন, সমাজ সেবা, অফিসার-১, নিবন্ধন সমাজসেবা অধিদপ্তর সদর কার্যালয়, ঢাকাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন। সাব্বির হোসেন তদন্ত কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়ে আজ ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।
আইয়ুব আলী হাওলাদার আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের দাবি তদন্ত কর্মকর্তা কর্তৃক তদন্তপূর্বক আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পূর্ণকরত প্রশাসক নিয়োগ করে সংগঠন ২টির সদস্যকরণ, সংগঠন ২টি পরিচালনা করার মতো গঠণতন্ত্র তৈরি করে তা অনুমোদন সাপেক্ষে নির্বাচনী ব্যবস্থা করাসহ দুর্নীতিবাজ পরিচালনা পর্ষদের অবৈধ কার্যক্রমকে বাতিল করার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর থেকে আগত ৩ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ