রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:১৫

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:১৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খসরু চৌধুরী এমপির শ্রদ্ধা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি।

আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মো. খসরু চৌধুরী এমপি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি মফিজ উদ্দিন বেপারী, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী দেওয়ান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নাসির উদ্দিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য রফিকুল ইসলাম বেপারী, কাজী সালাউদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা সেলিম খান, উত্তর খান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনসহ ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী।

এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের খসরু চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা। তাঁর অকুতোভয় নেতৃত্বে ১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল বাঙালি জাতি। রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে।

খসরু চৌধুরী এমপি বলেন, ঢাকা-১৮ আসনের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে আমি ঢাকা-১৮ আসনের উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ