শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১৪

শুক্রবার | ৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:১৪

সরকার মানুষের ভোটারধিকার কেড়ে নিয়েছে -ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ

ফেনী জেলা প্রতিনিধি: ১ সেপ্টেম্বর’২৩ইং বিকেল ৩ টায় দাগনভূঞা শহরের স্টার রেডিসন এন্ড কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভূঞা উপজেলা শাখার “তৃণমূল প্রতিনিধি সম্মেলন” উপজেলা সেক্রেটারী মুফতী সোহাইল কাসেমী’র সঞ্চালনায় ও সভাপতি মাও. আলাউদ্দিন সাবেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, সরকারের চোখে মুখে তত অন্ধকার ঘনিভূত হচ্ছে। সরকার জাতীকে ২০১৪ আর ১৮ ‘র মত ধোকা দিয়ে বোকা বানাতে চাচ্ছে। কিন্তু জনগণ আর ধোকায় পড়বে না। জনগন বুঝে গেছে এ সরকারের কাছে মানুষের ভোটাধিকার নিরাপদ নয়। দেশের জনগন আগামী দ্বাদশ জাতীয় সরকার নির্বাচন, জাতীয় সরকারের অধিনে করতে হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত জেলা আন্দোলনের সভাপতি প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম তার বক্তব্যে বলেন, তৃনমূল নেতৃবৃন্দকে নির্বাচনের জন্য যেমন প্রস্তুত থাকতে হবে, তেমনি জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকারকে বাধ্য করার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রামের জন্যও প্রস্তুত থাকতে হবে। তিনি আরো বলেন বেকারত্বের অভিশাপ নিয়ে লক্ষ লক্ষ তরুনরা পরিবারের গ্লানি টানছে। সরকার চতুর্মুখী সংকট দিয়ে দেশকে লেজে-গোবরে অবস্থা করে রেখেছে। এ অবস্থায় জাতীর আশা-আকাঙ্খার একমাত্র ভরসা ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি তৃনমূল নেতৃবৃন্দকে দেশকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতির আহ্বান রাখেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী,তিনি তার বক্তব্যে বলেন আমরা ৭১ দেশ স্বাধীন করেছি আমাদের মৌলিক অধিকারগুলো ফিরিয়ে পাওয়ার জন্য। কিন্তু অত্যান্ত দু:খের সাথে বলতে হয়। আমরা আমাদের মৌলিক অধিকারগুলো বাটি চালা দিয়েও খুঁজে পাইনি। আমরা আজকে দ্রব্যের অস্বাভাবিক মূল্য, শিক্ষাখাতে অনিয়ম, চিকিৎসাখাতে দূর্নীতি ঘুষ, সর্বোপরি দেশের জনগন ভোটারধিকার হারিয়েছে।

আরো উপস্থিত ছিলেন, জেলা আন্দোলনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতী মাহমুদুল হাসান ফয়েজ মিয়াজী,মাও.ওবায়দুল হক ভূইয়া, জেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী আতাউল্লাহ কবির ভূইয়া, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আলী আহমদ ফোরকান, অর্থ ও কল্যাণ সম্পাদক নাদের চৌধুরী, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাও. সারোয়ার হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সাধারণ সম্পাদক মাও. আতিকুল্লাহ আল মামুন, উপজেলার দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক মাও. শিব্বির আহমদ,উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ওসমান গণি সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার দায়িত্বশীলবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৮ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৩ অপরাহ্ণ
  • ভোর ৫:৫০ পূর্বাহ্ণ