মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৪:২৪

মঙ্গলবার | ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ শাবান, ১৪৪৭ হিজরি | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৪:২৪

সরকার বিচারের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়-মির্জা ফখরুল

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

এইচ এম মাহমুদ হাসান। সরকার পতনে একদফা দাবিতে রাজধানী উত্তরা আব্দুল্লাহপুরের পলওয়েল মার্কেটর পাশে শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়

সমাবেশের জন্য আব্দুল্লাহপুরে পলওয়েল মার্কেটের পাশে ট্রাকের ওপর একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ৪০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  তার স্ত্রী রাজনীতি করেন না জোবায়দা রহমানকেও তিন বছরের সাজা দেওয়া হয়েছে, সাজা দেওয়ার কারণ তিন বছর সাজা দিলে তারা আর নির্বাচন করতে পারবেনা, আওয়ামী লীগ  কাপুরুষ,ভিতু, বিচারের মাধ্যমে তাদের নির্বাচন থেকে দূরে রাখতে চায়।

তিনি আরো বলেন, ঢাকার দুই সিটি তে নির্বাচন হয়েছিল আপনারা কি ভোট দিতে পেরেছিলেন,  পারেন নি, মেয়র ও কাউন্সিলর নির্বাচন হয়েছিলো, আমাদের তাবিথ আউয়াল দারিয়েছিল এই নির্বাচনে, কিন্তু দুই তিনজন  কাউন্সিলর ছাড়া কেউ নির্বাচিত হতে পারেনাই কারণ তারা কাউকে ভোট দিতে দেয় নাই।

আওয়ামী লীগ গণতন্ত্র চায়না তাই জনগণের ভোট দেওয়ার অধিকার কেরে নিচ্ছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই সমাবেশে ‘অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং যুগপৎ ধারার একদফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপির নেতা-কর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। এর আগে কর্মসূচিতে অংশ নিতে বেলা ১টা থেকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, বিভিন্ন রঙের ক্যাপ এবং ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক, হাজী মোস্তফা জামান, এম কফিল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে আব্দুল্লাহপুরে পলওয়েল মার্কেট সংলগ্ন এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ