শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:২৩

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১:২৩

সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে আ’লীগ নেতার মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জহুরুল ইসলাম স্বাধীন(৫০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন এসএম তৌফিক মান্নান পলাশ নামে আরেক আওয়ামী লীগ নেতা।

আজ সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ সদর উপজেলার কুশারমু‌ড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত জহুরুল ইসলাম স্বাধীন বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের চাংলা গ্রামের মৃত কাসেম উদ্দিনের ছেলে ও বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া আহত তৌফিক মান্নান পলাশ একই গ্ৰামের মিজানুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। আহত পলাশ বদলগাছী উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে দুই আওয়ামী লীগ নেতা বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় জহুরুল ইসলাম স্বাধীন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তৌফিক মান্নান পলাশকে উদ্ধার করে বদলগাছী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ