শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪২

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৪২

গরম পানিতে নারী হত্যার অভিযোগে বৃদ্ধ আটক

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় গরম পানি গায়ে ছিঁটিয়ে নারী হত্যার অভিযোগে আব্দুল জলির ওরফে জল্যা(৫৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।

আটক বৃদ্ধ আব্দুল জলিল পোরশা উপজেলার কুশারপাড়া গ্রামের ছাফের আলীর ছেলে।

জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি বসতবাড়ী নিয়ে বিরোধের জেরে সংঘবন্ধ ভাবে পোরশা উপজেলার ছাওড় ইউপির কুশার পাড়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা। এসময় দুবৃত্তরা আবুল হোসেন ও তার স্ত্রীর উপর মারধর করতে থাকে।

এক পর্যায়ে ফুটন্ত গরম পানি আবুল হোসেনের স্ত্রী বিলকিস বেগমের(২৬) গায়ে ঢেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় প্রথমে বিলকিস বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বেলা ১০টায় মারা যান বিলকিস বেগম।

এ ঘটনায় বিলকিস বেগমের স্বামী আবুল হোসেন বাদী হয়ে মঙ্গলবার পোরশা থানায় একটি হত্যা মামলা করলে রাতেই আব্দুল জলিল ওরফে জল্যাকে আটক করে থানা পুলিশ।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক জানান, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ মামলায় আটক আব্দুল জলিলসহ মোট ৬জন আসামি রয়েছে বলেও জানান তিনি।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ