বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪১

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:৪১

নির্বাচন কমিশন ও প্রাশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; গাজী আতাউর রহমান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমাদের গাজীপুর মহানগরকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল সিটি হিসেবে গড়ে তুলতে আগামী সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে গাজীপুর সিটির সম্মানিত ভোটারগণকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভূমিকায় মানুষ আস্থা রাখতে পারছে না। আমরা নির্বাচনের প্রস্তুতি পর্বে তাদের দায়িত্বশীল ভূমিকা আশা করছি; যাতে জাতীয় নির্বাচনের আগে জনগণের মাঝে একটি আস্থার পরিবেশ সৃষ্টি হয়।

তিনি বলেন, একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা। সেই সাথে নগরের ওলামায়ে কেরাম, বিশিষ্ট নাগরিক, সমাজসেবক ও সর্বস্তরের আদর্শবান নগরবাসীকে তিনি ন্যায়ের শাসন ও নাগরিকদের যথাযথ অধিকার আদায়ের জন্য পীর সাহেব চরমোনাই-এর আহবানে সাড়া দিয়ে হাতপাখার পক্ষে নির্বাচনী লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (২১ মার্চ ২০২৩) সকাল ৯টায় ভাওয়াল কলেজ উত্তর-পশ্চিমে ইটাহাটা আশেক সড়ক তালিমুল কুরআন হাফিজিয়া সংলগ্ন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের আওতাধীন বাসন থানা শাখার উদ্যোগে আয়োজিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত আহ্বান জানান।

থানা সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত থানা প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, নগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফাইজ উদ্দীন, দ্বীনি সংগঠনের সদর আলহাজ্ব আব্দুল মালেক, নগর সহ-সভাপতি মাওলানা হাবীবুর রহমান মিয়াজী ও মাওলানা এম এ হানিফ সরকার, সেক্রেটারি মুফতী হুসাইন আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব মিজানুর রহমান মিজান, মুফতি সিরাজুল ইসলাম, কাজী মোঃ আলী হায়দার, এইচ এম সাইদুর রহমানম শ্রমিকনেতা মোঃ রাসেল আহমেদ, যুবনেতা হাফেজ মাওলানা আব্দুল হালিম চৌধুরী প্রমুখ। সম্মেলনে স্থানীয় ওলামায়ে কেরাম, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিগণও বক্তব্য রাখেন।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ