বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১১

বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ রমজান, ১৪৪৭ হিজরি | ৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৮:১১

গাজীপুরে ইমামকে রাজকীয় সংবর্ধনা, দেয়া হল ১০ লাখ টাকা পুরস্কার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

দীর্ঘ ৫৩ বছর মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন শেষে বার্ধক্যজনিত কারণে অবসরে বিদায়ী গণসংবর্ধনার মাধ্যমে সম্মান জানিয়ে অবসরে পাঠিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ।

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ হাসান সাহেবের সঙ্গে ঘটে এমন ব্যতিক্রমী ঘটনা।

এলাকার সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণ এবং সহযোগিতায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে সুদীর্ঘ কর্মজীবনের। রাজকীয় বিদায়ী গণসংবর্ধনা অনুষ্ঠানে গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহিন মোড়লের সভাপতিত্বে এবং মসজিদের সাধারণ সম্পাদক মিনহাজ মাস্টার এবং ইসমাইল মেম্বারের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল আলম প্রধান।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যে ইমাম হাফেজ হাসান সাহেবের দীর্ঘ নেক হায়াত সুস্থ সুন্দর জীবন যাপনে দোয়া এবং ভুল ত্রুটির জন্যে হুজুরের কাছে ক্ষমা চেয়ে ১০ লাখ নগদ টাকা, ব্যাংকের চেক, বিভিন্ন উপহার সামগ্রী ও ইমামের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এলাকাবাসীর সঙ্গে প্রবাসীদের বড় একটি অংশ অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করে।

এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, সাবেক চেয়ারম্যান মীর মোহাম্মদ নূরে আ. হাই, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ ফকির, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন কমান্ডার, হযরত মাওলানা আশেকে মোস্তফা সাহেব, হযরত মাওলানা কাজী মুঈন সাহেব, হযরত মাওলানা মুফতি রফিউদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফিজ উদ্দিন সাহেব, মুফতি নাসিরউদ্দিন খাঁন সহ আরও স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমামগণ এবং মাদরাসার শিক্ষকগণ, মসজিদ পরিচালনা কমিটি, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সাংগঠনিক নেতৃবৃন্দ, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ