সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:৩৮

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৬:৩৮

নিজ এলাকায় গণসংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ তানভীর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

এম.এস আরমান, নোয়াখালী প্রতিনিধি:

সৌদিআরব ও ইরানের পর মিসরে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসেরা নির্বাচিত হওয়ার পর দেশে এসে নিজ উপজেলায় গণসংবর্ধিত হলেন দৃষ্টিহীন হাফেজ তানভীর হোসাইন।

সোমবার সকাল ১০ টায় হাফেজ তানভীর হোসেন এর নিজ উপজেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট রুপালি চত্বরে মারকাযুত তাকওয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ আবছার উদ্দীনের সভাপতিত্বে ও মুফতি আমিরুল ইসলামের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্বজয়ী হাফেজ তানভীর এলাকায় আগমন উপলক্ষে উৎসুক ধর্মপ্রাণ তাওহিদী জনতা ফেনীর দাগনভূঞয়া উপজেলা থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাঁকে বরণ করে নেয়। জন্মান্ধ হাফেজ তানভীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামের আবদুল মতিন মিয়ার বাড়ির শেখ মোঃ ইলিয়াস এর ছেলে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও
বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও এলিন ফুড কোম্পানীর ডিরেক্টর পিপল চৌধুরী। কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাদেকুর রহমান। বসুরহাট পৌরসভা প্যানেল মেয়র ফরহাদ হোসেন। দাগনভূঞয়া দারুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আতিক উল্যাহ আল মামুন প্রমূখ।

এর আগে হাফেজ তানভীর হোসাইন সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় ৭৩টি দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথমস্থান অধিকারসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন।

১লা জানুয়ারি মিসরের কায়রোর গ্র্যান্ড নাইল টাওয়ার হোটেলে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় ১০৮ জন প্রতিযোগীর মধ্যে (পূর্ণ ৩০ পারা) বাংলাদেশের পক্ষে অংশ গ্রহণ করে তৃতীয় স্থান অর্জন করেন কোম্পানীগঞ্জ উপজেলার কৃতিসন্তান হাফেজ তানভীর হোসাইন।

তিনি বলেন, কোরআনের কারণে আমি সম্মানিত হয়েছি। কোরআন হেফজের আগে কেউ আমাকে চিনত না, এমনকি আমি নিজেই নিজেকে চিনতে পারিনি, যখন কোরআন হেফজ করলাম তখন থেকে সারা পৃথিবী আমাকে চিনতে শুরু করেছে। আমি পৃথিবীর কাউকে দেখতে না পেলেও পৃথিবীর মানুষ আমাকে দেখছে। আল্লাহর যদি ইচ্ছে হয় আমার দৃষ্টি যদি কখনো ফিরে আসে তার চেয়ে অধিক গুরুত্ব থাকবে আমার কাছে আল কোরআন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে হাফেজ তানভীর হোসাইনকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন কর্মস্থল কোম্পানীগঞ্জ মার্কাযুত তাকওয়া মাদ্রাসা, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ