শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:০৩

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:০৩

কুড়িগ্রাম বালিকা উচ বিদ্যালয়ের ১২৫তম বর্ষপূর্তি উদযাপিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

বালিকা বিদ্যালয় বলতে কন্যা শিশুরা পড়বে এটাই স্বাভাবিক। ব্যতিক্রম কুড়িগ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম বালিকা উচ বিদ্যালয়।

এখানে ছেলে-মেয়ে ৫ম শ্রেণি পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করে, ৬ষ্ঠ শ্রেণি থেকে শুধু মেয়েরা পড়াশোনা করে থাকে। এই ব্যতিক্রম বিদ্যালয় নিয়ে কৌতূহলের শেষ নেই।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়টিতে শুক্র ও শনিবার জুড়ে উদযাপিত হয় ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান। তবে মূল আনুষ্ঠানিকতা ছিলো শনিবার।

দু’দিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানকে ঘিরে পুরাতন-নতুন শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

গোটা শহর ছিল উৎসব মুখর। রাস্তা চায়ের দোকান শপিংমল সর্বত্রই ছিলা লোকে লোকারণ্য।

কুড়িগ্রামের সিনিয়র সিটিজেন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু বলেন, এ বিদ্যালয়ের এটাই সৌন্দর্য।

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম বালিকা উচ্চ  বিদ্যালয়ের ১২৫তম বর্ষপূর্তির ২য় দিন শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন রঙ-বেরঙের সাজে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী (সাবেক সাংসদ)।

পরে শান্তির প্রতিক পায়রা উড়ানো এবং কেক কাটেন স্থানীয় এমপি মোঃ পনির উদ্দিন আহমেদ এবং জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী।

দুপুরে বর্ষপূর্তি উদযাপন কমিটির আহায়ক অধ্যক্ষ প্রতিমা চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

পরে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ , খাবার বিতরণ ও বিকেল থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

জানা যায়, ১৮৯৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে অধ্যায়নরত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগ কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এর ১২৫ বর্ষপূর্তি উদযাপন কমিটি গঠন করা হয়। এ কমিটির আয়োজনই ১০ ও ১১ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠান শহরে সাড়া ফেলে।

স্মৃতিকাতর হয়ে অধিকাংশরাই পরিবার নিয়ে আসেন অনুষ্ঠানে। ফলে বাড়তি মানুষের চাপে শহর মুখরিত হয় উঠে।

প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. রজব আলী জানান, বিদ্যালয়টি কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বালিকা বিদ্যালয় নাম হলেও এখানে ছেলে-মেয়ে উভয়েই প্রাথমিক পর্যায় পড়তে পারে, আমরাও পড়েছি। এখানে জীবিতদের মধ্যে ১৯৪৭ সালের শিক্ষার্থীও রেজিস্ট্রেশন করেছেন। তাদের বয়সী থেকে পরবর্তী প্রজন্মের অনেকে তাদের স্মৃতি বিজড়িত বিদ্যালয়ের বর্ষপূর্তিতে অংশ নেন।

 

আর.আই

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ