শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২২

শনিবার | ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ রমজান, ১৪৪৭ হিজরি | ৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:২২

ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধের জন্য উইকিপিডিয়া নিষিদ্ধ করল পাকিস্তান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

উইকিপিডিয়া নিষিদ্ধ করল পাকিস্তান। ৪৮ ঘণ্টার মধ্যে ধর্মদ্রোহী বিষয় তুলে নিতে হবে, এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই। সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় উইকিপিডিয়া ব্লক (বন্ধ) দিয়েছে পাকিস্তান।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান টেলিকম অথরিটি (পিটিএ) হুঁশিয়ারি দিয়েছিল যে, ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ দ্রুত না সরালে সেদেশে নিষিদ্ধ করা হবে উইকিপিডিয়াকে।

টুইট করে পিটিএ বলে, উইকিপিডিয়াকে ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই বিষয় তারা সরাতে ব্যর্থ হয়েছে। শুধু তাই-ই নয়, পিটিএ’র নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করেছে। ৪৮ ঘণ্টা সময় দেওয়ার পরেও ধর্মদ্রোহ বিষয়ক প্রবন্ধ তুলে না নেওয়ায় নিষিদ্ধ করা হল উইকিপিডিয়াকে।

পিটিএ আরও জানিয়েছে, উইকিপিডিয়া এই বিতর্কিত বিষয় কখন সরাচ্ছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা উচিত কি না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওয়েবসাইটগুলোর উপর কড়া নজরদারি শুরু করেছে পাকিস্তান। শুধু নজরদারিই নয়, বহু ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সরকার। যে ইউটিউব লিঙ্কগুলো গোটা দেশে প্রতিবাদের ঝড় তুলেছিল, সম্প্রতি তেমন সাতশ’র বেশি ‘ইসলাম বিরোধী’ ইউটিউব লিঙ্ক ব্লক করেছে দেশটি। সূত্র: ব্লুমবার্গ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ