মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৪৬

মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ রমজান, ১৪৪৭ হিজরি | ১৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:৪৬

জামাতের নিবন্ধন বাতিলের চূড়ান্ত শুনানি ২ মাস পর

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ

দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল চূড়ান্ত শুনানির জন্য প্রস্তুত করতে দুই মাস সময় দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন তুহিন। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর।

তিনি বলেন, মামলাটি শুনানির জন্য আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি। আদালত তাদের অনেকবার সময় দিয়েছেন। ওনারা গড়িমসি করে রেডি করছেন না। আজকে আদালত ফাইনাল আদেশ দিলেন। যদি আট সপ্তাহের মধ্যে ফাইল শুনানির জন্য রেডি না করেন তাহলে মামলা খারিজ হয়ে যাবে।

আদালতে জামায়াতে ইসলামীর পক্ষের আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, আজকে মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। আদালত আগামী দুই মাসের জন্য সময় দিয়েছেন। এ দুই মাসের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর কোনো সময় দেবেন না বলেও উল্লেখ করেছেন আদালত।

একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ২০১৩ সালের ১ আগস্ট অবৈধ বলে রায় দেন।

সংক্ষিপ্ত রায়ে আদালত বলেন, এ নিবন্ধন দেওয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত। একইসঙ্গে আদালত জামায়াতকে আপিল করারও অনুমোদন দেন। তবে এ রায়ের স্থগিতাদেশ চেয়ে জামায়াতের করা আবেদন একই বছরের ৫ আগস্ট খারিজ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। পরে একই বছরের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী রায়ের বিরুদ্ধে আপিল করে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. চাঁন মিয়া বেপারী।

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:০৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৪ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২২ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০৫ অপরাহ্ণ
  • রাত ১৯:১৮ অপরাহ্ণ
  • ভোর ৬:২০ পূর্বাহ্ণ