শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৩১

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:৩১

হেফাজত কোনো মুচলেকা দেয়নি; উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করুন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

কয়েকটি গণমাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, কয়েকটি গণমাধ্যমে হেফাজতকে জড়িয়ে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারের কাছে মুচলেকা দিয়েছে। এছাড়াও এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে, হেফাজত রাজনীতি না করার বিষয়ে সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে।

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. হেফাজতকে প্রতিষ্ঠাই করেছিলেন অরাজনৈতিক ও ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন হিসেবে। হেফাজত কোনকালেই নিজেদের রাজনীতির সাথে সংশ্লিষ্ট করেনি, আগামীতেও করবে না ইনশাআল্লাহ। যেহেতু হেফাজত অরাজনৈতিক সংগঠন এবং অতীতেও রাজনীতির সাথে জড়িত ছিল না, তাই নতুন করে কারো কাছে রাজনীতির সাথে জড়িত না হওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার প্রশ্নটাই অবান্তর।

এছাড়াও এসব প্রতিবেদনে বলা হয়েছে, হেফাজত নাকি মুচলেকা দিয়েছে! আমরা স্পষ্ট বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ কারো কাছেই কোন রকম মুচলেকা দেয়নি, দেবেও না ইনশাআল্লাহ। হেফাজতের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে হেফাজতের পক্ষ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় সমস্যা, ইসলাম ও মহানবী (সা:) নিয়ে কটূক্তিকারীদের শাস্তির বিধান রেখে সংসেদে আইন পাস করা, কারাবন্দী আলেম-ওলামাদের মুক্তি ও কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধের দাবিসহ ৭ দফা দাবি জানানো হয়েছে। সেখানে কোন বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়নি, মুচলেকার তো প্রশ্নই আসে না।

বিবৃতিতে হেফাজত আল্লামা সাজিদুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই হেফাজতে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। কেউ কেউ নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হেফাজতকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশেষভাবে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি, উদ্দেশ্যমূলকভাবে হেফাজতকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। স্পষ্টভাবে বলতে চাই, আমরা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও আল্লামা জুনাইদ বাবুনগরী রহ.-এর পদাঙ্ক অনুসরণ করে আমাদের কর্মকাণ্ড পরিচালিত করে আসছি, আগামীতেও সেভাবে করবো ইন শা আল্লাহ। রাজনৈতিক স্বার্থে হেফাজতকে ব্যবহার করার কোন অপচেষ্টা সফল হবে না।

সংবাদ মাধ্যমগুলোর প্রতি আমাদের আহ্বান, সত্য সংবাদ প্রকাশ করুন। ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ