শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৬

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৬:২৬

জামাতের সাথে বেহেশতেও যাবোনা: টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সাইফুল ইসলাম,টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাব না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই।’

বৃহস্পতিবার বিকেলে সখীপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালে ভোট হয়নি। তাতে আপনার সুনাম হয়নি, বদনাম হয়েছে। মানুষ যাতে ভোট দিতে পারে আপনাকে সেই ব্যবস্থা করতে হবে। আপনি যদি তা করতে পারেন বঙ্গবন্ধুর চেয়েও আপনার বেশি সুনাম হবে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু ও আপনাকে এখনো বহু মানুষ ভালোবাসে। কিন্তু কিছু দুষ্ট লোকের কথায় ভুল কাজ করলে সে ভালোবাসা থাকে না। বঙ্গবন্ধুর হাতে অস্ত্র জমা দিতে পারতাম কিন্তু আমি তার পায়ের সামনে অস্ত্র জমা দিয়েছি। আমি মনে করি অস্ত্রের কোনো শক্তি নেই। অস্ত্র যারা চালায় তাদের শক্তি রয়েছে। অস্ত্র চালিয়েছি শেখ মুজিবুর রহমানের নির্দেশে। অস্ত্রের চেয়ে বঙ্গবন্ধু অনেক বড়। তাই আমি তার পায়ের সামনে অস্ত্র জমা দিয়েছি।’

তিনি উপজেলা ভূমি অফিস ও বন বিভাগের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা সখীপুরের মানুষকে খোঁচা দিয়েছেন। এসব বন্ধ করেন, তা না হলে পরিণতি ভালো হবে না।’

হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস ছবুর খানসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সখীপুর পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ