শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:০২

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সন্ধ্যা ৭:০২

‘প্রাণহীন’ সারাহ ইসলামের কিডনিতে সুস্থের পথে দুই নারী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

কিডনি প্রতিস্থাপন নিয়ে দীর্ঘ বছর ধরে গবেষণা করছেন চিকিৎসকরা। অবশেষে তাদের সফলতা এনে দিয়েছেন ২০ বছর বয়সী তরুণী সারাহ ইসলাম। তবে জীবিত থাকতে নয়। মৃত্যুর পর এ তরুণীর কিডনিতেই নতুন জীবন পেয়েছেন দুই নারী। বর্তমানে দুই নারী বেশ ভালো আছেন। সুস্থের পথেও বলে দাবি চিকিৎসকদের।

দেশে প্রথমবারের মতো ১৮ জানুয়ারি রাতে ব্রেন ডেড হওয়ার পর সারার শরীর থেকে কিডনি নিয়ে ওই দুই নারীর শরীরে প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। এ অস্ত্রোপচারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে দুটি চিকিৎসক দল অংশ নেন।

পরে সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা ২০ বছর বয়সী সারাহ ইসলামের কাছ থেকে কিডনি নেয়া হয়। এর আগে বুধবার বিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তার মা অপারেশনের সম্মতি দেন।

কিডনি গ্রহীতাদের একজন মিরপুরের ৩৪ বছর বয়সী শামীমা আক্তার এবং আরেকজন কিডনি ফাউন্ডেশনের রোগী। এছাড়া দাতার কর্নিয়া সফলভাবে চক্ষু রোগীদের মধ্যে প্রতিস্থাপন করা হয়।

বিএসএমএমইউ’র প্রক্টর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা.হাবিবুর রহমান দুলাল গণমাধ্যমকে বলেন, দুটি কিডনির কন্ডিশন খুবই ভালো আছে। আমরা যে রগগুলো জোড়া লাগিয়েছি, সেটির একটা পরীক্ষা হয়, সেখানেও দেখা গেছে- সেগুলো ভালো আছে। তবে বিএসএসএমইউ’র রোগীর রক্তচাপ ধীরে ধীরে বাড়ছে, কিডনি ফাউন্ডেশনের রোগীর এখন রক্তচাপ তৈরি হয়নি। তবে আমরা আশা করছি, দ্রুত তৈরি হবে।

তিনি বলেন, এ ধরনের ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের পর ইউরিন তৈরি হতে একটু সময় নেয়। জীবিত ব্যক্তির হলে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়।

শহীদুল ইসলাম ও শিক্ষিকা শবনম সুলতানার বড় সন্তান সারাহ ছিলেন বেসরকারি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। যখন তার বয়স মাত্র ১০ মাস ছিল তখন তিনি অপরিবর্তনীয় যক্ষ্মা স্ক্লেরোসিসে আক্রান্ত হন। বৃহস্পতিবার সকাল ৮টায় বিএসএমএমইউ’র কেন্দ্রীয় জামে মসজিদে প্রয়াত সারাহ’র জানাজা অনুষ্ঠিত হয়।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ