শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:১৭

শনিবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ শাবান, ১৪৪৭ হিজরি | ১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৮:১৭

নানা আয়োজনের মধ্য দিয়ে ডেমরায় সাকরাইন উৎসব পালিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

দ্বীন ইসলাম, ডেমরা প্রতিনিধি:

প্রতি বছরের মতো এবারও ডেমরায় ঐতিহ্যবাহী ‘সাকরাইন ঘুড়ি উৎসব’ পালিত হয়েছে। ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’- স্লোগানে আয়োজিত এই উৎসব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপসের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের সব গুলো ওয়ার্ডের সাথে তাল মিলিয়ে ৬৬ নং ওয়ার্ডে ও একযোগে সাকরাইনের আয়োজন করা হয়।

শনিবার (১৪ জানুয়ারি)সকাল থেকে বিকেল পর্যন্ত শত শত রং-বেরঙের ঘুড়ি আকাশে শোভা পায়। বাংলাদেশের প্রাচীন উৎসবগুলোর মধ্যে সাকরাইন অন্যতম। এটি ঘুড়ি উৎসব বা পৌষ সংক্রান্তি নামেও পরিচিত। পৌষ মাসের শেষে ও মাঘ মাসের প্রথম দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই উৎসব উদযাপন করা হয় ডেমরায়। শনিবার ডেমরার বিভিন্ন এলাকায় এ উৎসব ছিল। মূলত ঐতিহ্য ধরে রাখার জন্যই এই প্রাচীন উৎসবটি পালনের সিদ্ধান্ত হয়।

ডেমরার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে ভোরের কুয়াশার রেশ কাটতে না কাটতেই ছাদে ছাদে শুরু হয় ঘুড়ি ওড়ানো ও ঘুড়ির কাটাকাটি খেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উৎসবের জৌলুশ। বিভিন্ন বাড়ির ছাদে বাজছে আধুনিক সাউন্ড সিস্টেমে দেশি-বিদেশি গান। স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় ছিল আগুন নিয়ে খেলা, আতশবাজি ও ফানুস ওড়ানো।

এদিন শনিবার সাকরাইন উৎসবের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস।

ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডের সাকরাইন উৎসবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সাউদ।

এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন, সাবেক মেম্বার মনির হোসেন সাউদ,ডগাইর উত্তর ইউনিটের আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম ফয়সাল, ৬৬ নং ওয়ার্ডের বামৈল ইউনিটের যুবলীগের সভাপতি এস ডি রাজন, মহিলা লীগ নেত্রী মাহবুবা আক্তার ও ডালিয়া আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে মতিন সাউদ বলেন, ঐতিহ্যের সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা গড়ে তোলার যে রূপরেখা মেয়র মহোদয় ঘোষণা করেছেন, তারই আলোকে পৌষ সংক্রান্তিতে সাকরাইন তথা ঘুড়ি উৎসব আয়োজন। আমরা বিশ্বাস করি, এই আয়োজন পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও ফিরিয়ে আনতে একটি মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ