শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫৯

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫৯

খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারি ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, এতদাঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বর্তমান সরকার উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। ফলে ব্যবসায়ীগণ উপকৃত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক ক্ষেত্রসমূহও সমৃদ্ধ হচ্ছে।

সিটি মেয়র শুক্রবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতির ৩৪ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

সিটি মেয়র খুলনা মেট্রোপলিটন স্টেশনারী ব্যবসায়ী সমিতিকে একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, এ সংগঠনের সদস্যরা নিজেদের ব্যবসায়ী কর্মকান্ডের বাইরে সামাজিক দায়িত্বও পালন করে যাচ্ছেন। কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা তার একটি অনন্য উদাহরণ। এছাড়া সংগঠনের সদস্যরা ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের ক্ষেত্রেও সোচ্চার রয়েছেন। সিটি মেয়র খুলনাকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে যথাযথ নাগরিক দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

খুলনা মেট্রোপলিটন ষ্টেশনারি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এস এম নুরুল হক কচি’র সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান স্বপন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা চেম্বারের পরিচালক এসএম ওবায়দুল্লাহ, ব্যবসায়ী সোহাগ দেওয়ান, আজিজুল ইসলাম মৃধা, শেখ মোঃ নাসির উদ্দিন, মহসিন জমাদ্দার, সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বিশ্বাস, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কবির হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জিকু, মোঃ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শমসের খান মামুন, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মাহবুব আহমেদ, পরিবেশ ও সালিশি বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নকীব জসিম উদ্দিন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নাজমুল হুদা রুহিত, কার্যকরী সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, মোঃ ইমরান হোসেন রাজিব, অফিস সচিব মসলে উদ্দিনসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি মেয়র এসএসসি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।বিকালে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান ও লটারির ড্র অনুষ্ঠিত হয় ।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ