শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫৭

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫৭

খুলনায় এক নারীকে হত্যার অভিযোগ; আটক ২

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি:

 

খুলনা মহানগরীর সদর থানার আওতাধীন ৩০ নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকায় ফাতেমা বগম (৫৫) নামের এক নারীকে নৃশংসভাবে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকার ফারুক আহমেদ ও তার স্ত্রী তহমিনা বেগমকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যাকান্ডের বিষয়ে তারা স্বীকার করেছেন বলেও জানা গেছে। গত ৭ জানুয়ারি সমিতির লোন দেয়ার কথা বলে ডেকে নিয়ে ফাতেমা বেগমকে হত্যার পর মৃতদেহ বস্তাবন্দি করে বটিয়াঘাটার উপজেলাধীন দশ গেট এলাকায় নদীতে ফেলা হয়েছে বলে প্রাথমিক স্বীকারোক্তিতে তারা জানান।

গতকাল মঙ্গলবার রাত ১১টা নাগাদ পর্যন্ত ওই নারীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহতের স্বজনরা জানান, দারোগাপাড়া এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ওই এলাকার ফারুক ও তার স্ত্রী’র মারফত একটি সমিতির লোন নেয়ার জন্য সাড়ে ৪ হাজার টাকা দেন। বেশ কয়েকদিন ধরে তারা ফাতেমা বেগমকে লোন দেয়ার কথা বলে ঘুরাতে থাকে। এক পর্যায়ে গত ৭ জানুয়ারি দুপুরে ফারুক ও তার স্ত্রী- ফাতেমা বেগমকে মোবাইলে কল করে ডেকে নেয়। তাদের ভাড়া বাসায় বসেই তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর রাত ৯ টার দিকে লাশ বস্তাবন্দি করে বটিয়াঘাটার উপজেলাধীন ১০ গেট এলাকায় নদীতে ফেলে গুম করা হয়।

এলাকাবাসী জানান, ফাতেমা বেগম নিখোঁজের পর থেকে তাকে বিভিন্ন জায়গায় স্বজনরা খুঁজে পায়নি। ঘটনার দিন দুপুরে ফাতেমা বেগমকে অভিযুক্ত ফারুক আহমেদ ও তার স্ত্রী তহমিনা বেগমের বাসায় ঢুকতে দেখেছেন কয়েকজন এলাকাবাসী। এ ঘটনা পুলিশকে জানানো হলে তাদেরকে আটক করা হয়। এরপর তারা ঘটনার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়ে স্বামী এবং স্ত্রী দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থাসহ ভিকটিমের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ