শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫১

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৫১

ডিবেট ক্লাব অব নওগাঁর নতুন কমিটি গঠন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সৈয়দ আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি:

যুক্তি মানবসমাজকে মুক্তির পথ দেখায়। এই মুক্তির নেশায় দলবদ্ধ হয়েছে নওগাঁর একঝাঁক তরুণ। প্রতিষ্ঠা করেছে বিতর্ক সংগঠন “ডিবেট ক্লাব অব নওগাঁ”। তারা কাজ করছে তরুণ প্রজন্মকে যুক্তিবাদী, অধিকার সচেতন, পরমতসহিষ্ণু, ন্যায়বিচারের আদর্শ ধারণকারী, অধিকতর যোগ্য প্রজন্ম হিসেবে গড়ে তুলতে।

শুক্রবার (৩০ ডিসেম্বর, ২০২২) নওগাঁর কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ডিবেট ক্লাব অব নওগাঁ তাদের নতুন কমিটি ঘোষণা করে। নওগাঁ প্রেস ক্লাবে দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

নতুন কমিটিতে সভাপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী রাশীদ আনজুম তন্ময় এবং সাধারণ সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা বৃষ্টি। সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস রাকা, যুগ্ম সাধারণ সম্পাদক তাইয়েব তানজীম, সহ সাধারণ সম্পাদক মার্জিয়া বিনতে আব্দুল বারী এবং এসএইচ তাসনিম। সাংগঠনিক সম্পাদক মোঃ শোয়াইব রহমান, কোষাধ্যক্ষ মোঃ আরমান হোসেন এবং দপ্তর সম্পাদক মোঃ তারিক হাসান।

ডিবেট ক্লাব অব নওগাঁ (ডিসিএন) ২০১৬ সাল থেকে নওগাঁর শিক্ষার্থীদের যুক্তিবাদী মানসিকতার বিকাশে কাজ করে আসছে। সংগঠনটি এখন পর্যন্ত একাধিক ন্যাশনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

ডিসিএনের নব নির্বাচিত সভাপতি রাশীদ আঞ্জুম তন্ময় প্রেজেন্ট নিউজকে বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী, অধিকার সচেতন, পরমতসহিষ্ণু যোগ্য প্রজন্ম গড়ে তোলা। যারা আগামী দিনে শক্তভাবে বাংলাদেশের হাল ধরবে।”

সাধারণ সম্পাদক ফাহমিদা বৃষ্টি পেজেন্ট নিউজকে বলেন, “ডিসিএনের প্রতিষ্ঠালগ্ন থেকে সাথে আছি, সংগঠনটির বেড়ে ওঠা আর এতদূর আসা প্রত্যক্ষভাবে দেখেছি। ক্লাবকে এগিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি সবসময় এবং দায়িত্বশীলতার জায়গাটি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আরো বেড়ে গেলো। ডিসিএন বরাবরই একটি আবেগের জায়গা আমার কাছে। এই সংগঠনকে এগিয়ে নিতে এবং ভালো মানের বিতার্কিক তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার জায়গা থেকে।”

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ