রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২০

রবিবার | ২২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৮ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১০:২০

খুলনায় স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে‌ছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন নতুন জেলখানা সংলগ্ন এ আর প্রোপার্টিজের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। সে দেলদার আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। পড়াশুনার পাশাপাশি বাবার ইজিবাইক চালাতো। নিহত স্কুলছাত্র লবনচরা থানাধীন মোহাম্মদ নগর মেম্বর সড়ক সাহেবের বাড়ির ভাড়াটিয়া মো: রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ জমাদ্দার।

স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, আব্দুল্লাহ জমাদ্দার অভাবের সংসার হওয়ায় পিতার পাশাপাশি নিজেও ইজিবাইক চালাতো। সোমবার বিকেলে বাবা ইজিবাইক নিয়ে বাড়ি ফিরলে সে ইজিবাইক নিয়ে চালানোর জন্য বের হয়। রাত পৌনে ৯ টার দিকে আব্দুল্লাহ’র ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এলাকায় ও হরিণটানা থানাধীন বিভিন্ন স্থানে আব্দুল্লাহ’র সন্ধানে মাইকিং করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা অজ্ঞাত এক ব্যক্তির মাধ্যমে জান‌তে পা‌রে, হরিণটানা থানাধীন এ আর প্রোপার্টিজের মধ্যে একটি লাশ পড়ে রয়েছে। তারা সেখানে গিয়ে আব্দুল্লাহর লাশটি শনাক্ত করে। তবে তাকে কি কারণে হত্যা করা হয়েছে তা কেউ বলতে পারেনি। আব্দুল্লাহর কাছে থাকা ইজিবাইকের সন্ধানও মেলেনি।

কেএমপি উপ পুলিশ কমিশনার দক্ষিণ মো: তাজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধমে সংবাদ পেয়ে বেলা ১১ টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ ইজিবাইক চালক আব্দুল্লাহ’র লাশ উদ্ধার করা হয়। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। মূলত ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। ইজিবাইক খুঁজে পাওয়া যায়নি। তবে আসামি ধরা পড়লে হত্যার মোটিভ বোঝা যাবে।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ