সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৫:২০

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | বিকাল ৫:২০

ভোলায় সাংবাদিকদের দুই গ্রুপের দ্বন্দ্বে বৈশাখী টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান পন্ড

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি: ভোলায় সাংবাদিকদের দুই গ্রুপের দ্বন্দ্ব বৈশাখী টেলিভিশনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পন্ড হয়ে গেছে। তালা পড়েছে প্রেসক্লাবে। এতে করে বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানের কেক আটকা পড়েছে ক্লাবের ভিতরে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছরের মতো এবারও বৈশাখী টেলিভিশনের ১৮তম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ রায় অপু সহ তাদের কোরামের সাংবাদিকগণ। কিছুক্ষণ পরে প্রেস ক্লাবে প্রবেশ করেন সম্প্রতি হয়ে যাওয়া প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক শামস্ উল আলম মিঠু ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিকগণ।

মুহূর্তের মধ্যেই ক্লাবে থাকা পূর্বের কমিটির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা বেরিয়ে যায়। এরইমধ্যে বর্তমান কমিটির ক্রীড়া সম্পাদক বণিক বার্তার প্রতিনিধি এইচ এম জাকির মাইক্রোফোন হাতে নিয়ে উপস্থাপনা শুরু করতেই বেধে যায় বাকবিতণ্ডা। ছড়িয়ে পড়ে উত্তেজনা। মুহুর্তের মধ্যে প্রেসক্লাব থেকে বেড়িয়ে যায় সাবেক কমিটির নেতৃবৃন্দ সহ তাদের সাথে থাকা কয়েকজন সাংবাদিকরা।

এরপর বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শামস্ উল আলম মিঠু পরিস্থিতি স্বাভাবিক করতে সকলকে নিয়ে প্রেসক্লাব থেকে বেরিয়ে আসে। এরপরই প্রেস ক্লাবের মধ্যে বৈশাখী টেলিভিশনের কেক রেখেই ক্লাবের দরজায় তালাবদ্ধ করে সটকে পড়ে ক্লাব সহকারি সমীর দে।

এদিকে এই ঘটনাকে পুরোপুরি ন্যক্কারজনক আখ্যা দিয়ে প্রেসক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সামস্ উল আলম মিঠু বলেন, আমরা বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তিতে আমাদের ছোট ভাই বৈশাখী টিভি ভোলা জেলা প্রতিনিধি হোসাইন সাদীকে স্বাগত ও শুভেচ্ছা জানানোর জন্য অনুষ্ঠানে এসেছি। কিন্তু পূর্বের কমিটির নেতৃবৃন্দের কাছে এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড আশা করিনি।

ঘটনার পরক্ষণেই ক্লাবের সামনে এসে ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বলেন, ক্লাবকে দ্বিখন্ডিত করে যারা কমিটি ঘোষণা দিয়েছেন তাদের সাথে আমরা কখনই বসতে পারিনা বলে জানান তিনি।
তবে দীর্ঘদিন যাবত ভোলা প্রেসক্লাব নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে পুরো সাংবাদিক সমাজ কুলুষিত হচ্ছে বলে জানান বিশিষ্টজনরা।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ