শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪১

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪১

নিজামিয়ায় তরুণ প্রজন্ম সংঘের সদস্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইব্রাহিম খলিল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

সেচ্ছাসেবায় এগিয়ে চলা প্রিয় সংগঠন “তরুণ প্রজন্ম সংঘ” এর উদ্যোগে গত ১৫ই নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলমান মাসব্যাপী সদস্য সংগ্রহ ক্যাম্পেইনে সদস্য হওয়া নবাগত সদস্যদের নিয়ে আলোচনা সভা ও ২০২০-২১ইং শিক্ষাবর্ষে এস এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অদ্য ২২শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩ঘটিকায় নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরামর্শ পরিষদ এর সদস্য মাওলানা কাওছার আলম।

সংগঠনের সভাপতি, এম আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরামর্শ পরিষদ এর সম্মানিত সদস্য ও নিজামিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইমদাদুল হাসান, পরামর্শ পরিষদ এর সম্মানিত সদস্য, মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মুহাম্মদ আরিফ বিল্লাহ, মোঃ মাহবুব বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী অর্থ সম্পাদক মোঃ রাহাত, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ ইমরান হোসেন, ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক মোঃ শোয়েব, সহকারী ক্রিয়া ও সংস্কৃতি সম্পাদক খায়রুল ইসলাম, সদস্য, মুহাম্মদ আব্দুর রহমান, আরিফ বিল্লাহ, হাসান,শরিফুল ইসলাম সহ নবাগত অর্ধশত সদস্যবৃন্দ।

উপস্থিত অতিথিগন তাদের আলোচনায় সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সৎভাবে এগিয়ে চলার পরামর্শ দেন।

তারা বলেন, সংগঠনের কাজকে আরো গতিময় করতে পারলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। এসময় সংগঠনের কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সমাজের বিত্তশালীদের সার্বিক সহযোগিতা ও তরুণ প্রজন্ম সংঘ এর সাথে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, সংগঠনটি গত ৯ই এপ্রিল ২০২১ইং সালে প্রতিষ্ঠার পর থেকেই এলাকার জনসাধারণের কল্যাণে বিভিন্ন সহোযোগিতা ও সংস্কার কাজে যুগোপযোগী কর্মসূচি পালনের মাধ্যমে বিশেষ ভুমিকা পালন করে আসছে।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ