শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪১

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৪১

সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের প্রদর্শনী

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সাতক্ষীরার হাবিবুর রহমানের হাতে লেখা পৃথিবীর সবচেয়ে বড় কোরআন শরীফের দুইদিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয় শনিবার। ১৭ ডিসেম্বর বেলা ১১টায় সাতক্ষীরার মেহেদীবাগ এলাকায় ইসলামী সংস্কৃতি ও সেবা কেন্দ্র ‘মসজিদের কূবা’কমপ্লেক্স ভবনে এ কোরআন শরীফ প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘মসজিদে কূবা’পরিচালনা কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, লেখক হাবিবুর রহমান, ফিফার রেফারী তৈয়ব হাসান শামছুজ্জামান বাবু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মসজিদে কুবা’র ইমাম সাইফুর রহমান, মসজিদে কুবা’র পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

বক্তারা বলেন, হাবিবুর রহমান মানবতার কল্যাণে ২০১৬ সালের পহেলা জানুয়ারি কোরআন শরীফ হাতে লেখা শুরু করে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর শেষ করেন।

এ কোরআন শরিফের দৈর্ঘ্য ৩৩৫ সেন্টিমিটার, প্রস্থ ২৬৪ সেন্টিমিটার, ওজন ৪০৫ কেজি।

দীর্ঘ ছয় বছর আট মাস ২৩ দিন অক্লান্ত পরিশ্রম করে ১৪২ পাতার কোরআন শরীফ হাতে লিখেছেন তিনি।

ইউটিউব দেখে তিনি এ ব্যাপারে অভিজ্ঞতা নিয়েছেন।

বক্তারা আরও বলেন, আজ ইতিহাসের সাক্ষী হতে পেরে আমরা আনন্দিত। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের সাতক্ষীরায় হাতে লেখা বৃহৎ একটি কোরআন রয়েছে যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

হাবিবুর রহমান বলেন, তিনি প্রায় সাত বছর আগে ইউটিউব দেখে এ ব্যাপারে অভিজ্ঞতা নিয়েছেন। কোন সহৃদয় বিত্তবান ব্যক্তি যদি অর্থ দিয়ে এ কোরান শরীফ সংগ্রহ করেন তাহলে সেই অর্থ দিয়ে সাধারণ মানুষের জন্য হাসপাতাল তৈরি করাই তার এই কঠোর পরিশ্রমের উদ্দেশ্য।

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বিশ্বের সবচেয়ে বৃহৎ হাতে লেখা কোরান শরীফের প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হতে পেরে ভাল লাগছে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, সর্ববৃহৎ এই কোরআন শরীফটি দেখতে ইতোমধ্যে দুর দুরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ পুরুষ ও নারীরা দেখতে আসছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ