সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ২:০৮

সোমবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ শাবান, ১৪৪৭ হিজরি | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | দুপুর ২:০৮

আগামীকাল থেকে শুরু হচ্ছে চরমোনাই নমুনায় কুড়িগ্রামের তিনদিন ব্যাপি ইজতেমা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

চরমোনাই মাহফিলের নমুনায় ২য় চরমোনাই নামে পরিচিত, কুড়িগ্রাম ধরলা ব্রিজ সংলগ্ন ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে তিনদিন ব্যাপি বিশাল ইজতেমা আগামী ২২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ যোহর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই এর বয়ানের মধ্যেদিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হবে।

বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে উত্তর বঙ্গের বিশাল এই ইজতেমা।

কুড়িগ্রাম ইজতেমা বন্ধে প্রতিবছর নানান সমস্যার সৃষ্টি করার চেষ্টা করা হয় বিভিন্ন কুচক্রী মহল দ্বারা। কিন্তু শতবাধা অপেক্ষা করে প্রতিবছর ইজতেমা সফল করে থাকেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখা।

বাংলাদেশ মুজাহিদ কমিটি কুড়িগ্রাম জেলা শাখার ছদর আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুল্লাহ জেহাদির সাথে কথা হলে তিনি জানান, এ বছর আমাদের ইজতেমার আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো।

প্রায় ৫/৬ লক্ষাধিক মানুষের ঢল নামে, ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় কুড়িগ্রাম ধরলা নদীর তীরের এই ইজতেমা ময়দানে।

তিনি আরো বলেন,এ বছর গতবারের চেয়ে দ্বিগুন মানুষের উপস্থিতি হবে বলে আমরা আশাবাদী।

কেননা গত ইজতেমায় ইউনিয়নের পরিষদের নির্বাচন থাকার কারণে অনেক জায়গার লোকজন আসতে পারেনাই তাই এই বছর চাপ একটু বেশি হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জনাব মাওলানা মুস্তাফিজুর রহমান জানান,আমাদের কুড়িগ্রাম ইজতেমার চুড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে আগামী, ২২,২৩,ও ২৪ ডিসেম্বর ২০২২ ইং ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

আগামীকাল ২২ ডিসেম্বর বাদ যোহর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর উদ্ভধনি বয়ানের মধ্যে দিয়ে শুরু হবে মাহফিলের কার্যক্রম।

কুড়িগ্রাম জেলার এই ঐতিহাসিক ইজতেমার সকল কার্যক্রম প্রায় শেষ, এখনো ০১ দিন বাকি ইতিমধ্যেই ময়দানে অনেকেই উপস্থিত হয়েছে।

ইজতেমা সম্পর্কে কিছু মুসুল্লিদের সাথে আমাদের কথা হলে তারা বলেন, চুড়ান্ত তারিখ ঘোষণার পর লক্ষ লক্ষ মানুষ খুশি হয়েছে, আমরাও অনেক খুশি হয়েছি।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

1 thought on “আগামীকাল থেকে শুরু হচ্ছে চরমোনাই নমুনায় কুড়িগ্রামের তিনদিন ব্যাপি ইজতেমা”

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২৪ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫১ অপরাহ্ণ
  • রাত ১৯:০৬ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৭ পূর্বাহ্ণ