শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৩৯

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৩৯

প্রধান শিক্ষকের নিয়োগ বানিজ্য’র প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

ইব্রাহিম খলিল, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে রাজাপুর-কাঁঠালিয়া আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দুইশতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন, স্থানীয় ইউপি সদস্য এম এ শুক্কুর, স্কুলের দাতা সদস্য মো. ফারুক হাওলাদার, মো. নুরুজ্জামান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, ইউনুচ আলী রাঢ়ি, প্রাক্তন শিক্ষার্থী নাসরিন আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, ম্যানেজিং কমিটির কাউকে কিছু না বলে আন্ডারগ্রাউন্ডের পত্রিকায় চাপা বিজ্ঞাপনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান অর্থের বিনিময়ে একই পরিবারের তিন জনকে নিয়োগ দিয়েছে। এছাড়াও বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবনের মালামাল বিক্রয় করে টাকা আত্মসাৎ করেন এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরন করে আসছে। তাই এই অবৈধ নিয়োগ বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারন দাবী করেন বক্তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ম্যানেজিং কমিটি যথাযথ রয়েছে। নিয়োগও যথাযথ প্রক্রিয়ায় হয়েছে।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ