শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৮:৪৮

শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ শাবান, ১৪৪৭ হিজরি | ৩০ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সকাল ৮:৪৮

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন গার্মেন্টসে চাকুরীরত এক তরুণী।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল থেকে আজ পযন্ত প্রেমিক সোহেল রানার বাড়ীত অবস্থান নিয়েছেন তিনি।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে এই ঘটনা ঘটে।

প্রেমিকা আসার খবর ওই এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিকাকে এক নজর দেখতে প্রেমিক সোহেল রানার বাড়ীতে ভিড় জমায় মানুষ।

প্রেমিকা সোহেল রানা ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ের দাবিতে অনশনে থাকা ওই প্রেমিকা জানান, ঢাকা জামগড়া এলাকায় গার্মেন্টসে চাকুরী করার সময় পরিচয় হয় প্রেমিক সোহেল রানার সঙ্গে। পরে প্রেমিকা জানতে পারে প্রেমিক সোহেল রানার বাড়ী একই এলাকায়।

৬ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক সোহেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই গার্মেন্টস কর্মী প্রেমিকার মধ্যে শারিরিক সম্পর্কও গড়ে উঠে।

প্রেমিক সোহেল তাকে বিয়ে করার কথা বলে গত এক সপ্তাহ আগে ঢাকা থেকে তার বাড়ীর পাশে বোনের বাড়ীতে নিয়ে আসে। বোনের বাড়ীতে কয়েকদিন থেকে সোহেল তার প্রেমিকাকে তার নিজ বাড়ীতে রেখে আসে।

পরে বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে তাদের বিয়ের বিষয়ে প্রেমিকার বাড়ীর লোকজন রাজি হলেও প্রেমিকের পরিবারের লোকজন বিয়েতে অস্বীকৃতি জানান।

এদিকে প্রেমিক সোহেল রানার মোবাইল ফোন বন্ধ থাকায় প্রেমিকা হতাশ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন গার্মেন্টস কর্মী ওই প্রেমিকা।

প্রেমিক সোহেল রানা বিয়ে না করা পর্যন্ত ওই প্রেমিকা আমরণ অনশন চালিয়ে যাবেন বলেও জানান।

স্থানীয় সিদ্দিক মিয়া ও জাকারি মিয়া জানান, শুক্রবার বিকাল থেকে ওই প্রেমিকা বিয়ের দাবিতে সোহেলের বাড়িতে অনশন করছেন।

এদিকে পলাতক থাকায় এ নিয়ে সোহেল রানার মন্তব্য পাওয়া যায়নি। তবে সোহেলের মা সুফিয়া বেগম বলেন, আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি জেনেছি। এ নিয়ে ওই প্রেমিকার পরিবার থেকে এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:২২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৪ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৪ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ