সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১৯

সোমবার | ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১৯

‘আমরা গালি খেয়েও চুপ থাকি, সমালোচকদের কাছে ডাকি’ – Present News

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ

শরিফুল ইসলাম রিয়াদ:

আমরা গালি খেয়েও চুপ থাকি৷ প্রশ্নের মুখোমুখি হতে পছন্দ করি। সমালোচকদের কাছে ডাকি, তাদের ভুল ভাঙ্গার চেষ্টা করি।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে ইসলামী রাজনীতির একক ধারা তৈরিতে নিরলস কাজ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মরহুম সংগ্রামী আমীর পীর সাহেব চরমোনাই রহ.। তিনি প্রচলিত সকল মত ও পথের বিপরীতে অবস্থান নিয়ে ইসলামের একক স্রোত তৈরিতে নিরলস কাজ করেছেন। মরহুম শায়েখ রহ. ইসলামের একক শক্ত পাটাতন তৈরি করতে প্রচলিত পথ এড়িয়ে ভিন্ন পথে হেটেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের স্রোতের বিপরীতে অবস্থান, শায়েখ দ্বয়ের স্পষ্টভাষীতা, একলা চলা নীতি, গড্ডালিকায় গা ভাসিয়ে না দেওয়া। এসব যুগোপযোগী কাজ ও চিন্তা নিয়ে এখনো অনেকই না বুঝে কথা বলে। সুযোগ পাওয়া মাত্রই দল ও নেতৃবৃন্দকে প্রশ্নবানে জর্জরিত করে।

এমন প্রশ্ন করে বসে যা শুনলে বরফের সাগরেও ঢেউ সৃষ্টি হবে। শান্ত প্রাণটাও অশান্তে রূপ নেবে।

কিন্তু যারা আমাদের বিরুদ্ধে কলম ধরে আমরা তাদের কাছে কৃতজ্ঞ, এবং তাদের আমরা এক ধরনের সম্মান ও স্বীকৃতি দিয়ে থাকি।

তাতো ঠিক, আমাদের চিন্তা ও মতের সাথে যাদের স্বার্থ জড়িত তারা আমাদের ছাড়বে কেন? আমরা মনেকরি, সমাজ ও রাজনীতিতে চিন্তা এক প্রকার সংঘাতের মধ্য দিয়েই অগ্রসর হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনও কোন ব্যক্তির বিরুদ্ধে লড়ে না, ব্যক্তিকে শত্রুও মনে করে না। কেও যদি আমাদের খুব খারাপ ভাষায় গালি দেয়, যাচ্ছেতাই অপপ্রচার করে, তবুও আমাদের সংগ্রাম টা কোন ব্যক্তির বিরুদ্ধে হয়না।

মাঝে মাঝে আমরা বুঝার চেষ্টা করি সমালোচকদের সমালোচনার সামাজিক ও রাজনৈতিক নষ্টামির গোড়াটা কোথায়?

তাই মাঝেমধ্যে সে নষ্টামির শিকড় আলোচনায় নিয়ে আসি এবং সেটা নিয়ে কথা বলি। তবে সেটা বিদ্বেষ থেকে নয়। খামাখা উজির নামিয়েও সমালোচকদের পরিচয় জাতির সামনে পরিস্কার করার জন্য।

চিন্তা, পুনঃচিন্তা, প্রথা বিরোধী চিন্তা ও অপপ্রচারের সংঘাতের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক চিন্তা সামনে অগ্রসর হবে এই কথা আমরা বিশ্বাস করি।

আমাদের কথা সকলে মানবে, এমন অহংকার আমাদের নেই। অন্যের গালি খেয়ে হোক, কিংবা সদয় সমালোচনার মধ্য দিয়ে হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ শিখতে চায়।

জ্ঞান যদি আমাদের বিনয় শিখিয়ে থাকে তাহলে অন্যের গালি থেকে জ্ঞান নেওয়ার বিদ্যাটা অন্তত ইসলামী আন্দোলন বাংলাদেশ শিখেছে।

এন.এইচ/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৫১ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১০ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৭ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:১৩ অপরাহ্ণ
  • রাত ১৯:২৬ অপরাহ্ণ
  • ভোর ৬:০৩ পূর্বাহ্ণ