শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৩৬

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:৩৬

বিজয় দিবসে উত্তরা পাবলিক লাইব্রেরির আলোচনা সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

শিপার মাহমুদ, সিটি রিপোর্টার:

মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো উত্তরা পাবলিক লাইব্রেরি উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় লাইব্রেরি হলরুমে জাঁকজমকপুর্ণ নানা আয়োজনের মধ্যদিয়ে এ দিবসটি উদযাপন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খানের সভাপতিত্বে ও লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা-সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রটেকটিভ সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম মনজুরুল হক (অব.)।

অনুষ্ঠান আগত অতিথিরা তাদের বক্তব্যে লাইব্রেরিটির নানা কার্যক্রমের প্রশংসা করে বলেন, লাইব্রেরিটি এসে আজ অত্যন্ত আনন্দিত হলাম। উত্তরার মধ্যে এমন একটি লাইব্রেরি ছিল দীর্ঘ দিনের প্রত্যাশা যা তারেকউজ্জামানের মাধ্যমে পূর্ণতা পেল। অতিথিরা বলেন, লাইব্রেরি কর্তৃক বিভিন্ন কার্যক্রম প্রমাণ করে যে এটি সত্যিকার অর্থেই মানবিক ও শিক্ষার প্রচার প্রসারে আলোর বর্তিকা হয়ে মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছে। এসময় তারা লাইব্রেটির ব্যাপক অগ্রগতি কামনা করে প্রতিষ্ঠানটির পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান তার বক্তব্যে লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি তারেকউজ্জামানের ভূয়সি প্রশংসা করে বলেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারেকউজ্জামান তাঁর স্বপ্নের এই প্রতিষ্ঠানটিকে আজ পরিপূর্ণ রূপ দিয়েছে। মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ানোর তাঁর যে স্বপ্ন ছিল আমি মনে করি আজ সেই স্বপ্ন বাস্তবায়িত। এসময় তিনিও লাইব্রেরিটির সফলতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উত্তরার প্রায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ