শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১৫

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:১৫

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে শহিদুল-শাপলা দম্পতি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

চারপাশে নদী আর মাঝখানে জেগে উঠেছে চর, নেই কোনো স্কুল-কলেজ বা মাদরাসা। ফলে শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ নেই, অল্প বয়সেই তাদের কাজ করতে হয় মাঠে। ধরতে হয় সংসারের হাল। অনেকেই শিকার হচ্ছে বাল্যবিয়ের এ চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের চর দামালগ্রাম ফান্দের চরের।

জানা গেছে, নদীভাঙন ও বন্যায় সর্বস্ব হারানো এ এলাকার মানুষ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।

স্থানীয়দের তথ্য মতে, শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় এখানকার ৯০ ভাগ মানুষই নিরক্ষর তাদের বেশির ভাগই কৃষি ও দিন মজুরি করে।

অনেকে জেলার বাইরে গিয়ে শ্রম বিক্রি করে সংসার চালায়। ইচ্ছা থাকলেও সন্তানদের শহর কিংবা বাইরে লেখাপড়া করানোর সামর্থ্য নেই। সন্তানকে লেখাপড়া করাতে চাইলে যেতে হয় জেলা কিংবা উপজেলা শহরে অথবা নদী পারাপার করে যেতে হয় পার্শ্ববর্তী গ্রামের স্কুলে।

এতে এক দিকে যেমন ভোগান্তির শিকার হতে হয়, তেমনি নৌকাযোগে নদী পারাপারে দুর্ঘটনার শিকার হতে হয়। ফলে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন থাকলেও তা দুঃস্বপ্নই থেকে যায়।

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত এসব শিশু-কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করতে শহিদুল ইসলাম ও শাপলা খাতুন দম্পতি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন চর দামালগ্রাম (ফান্দেরচর) প্রাথমিক শিক্ষা কেন্দ্র।

এক বছর ধরে তারা বিনা পারিশ্রমিকে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। শিক্ষার সুযোগ পেয়ে খুশি শিশু- কিশোররা। স্বপ্ন বুনছেন সমাজের আর ১০ জনের মতো পড়াশোনা করে দেশকে আলোকিত করার।

নাজমুল ইসলাম (১২) নামে এক শিক্ষার্থী জানায়, সে আগে মাঠে কাজ করত, পাওয়ার টিলার চালিয়ে হালচাষ করে সংসারে সহযোগিতা করত। কখনো তার স্কুলে যাওয়া হয়নি। স্বরবর্ণ কী সেটাও জানত না।

পরে শহিদুল-শাপলার শিক্ষাকেন্দ্রে পড়ার সুযোগে আর মাঠে কাজ করে না। এখন সে লেখাপড়া শিখছে।

আয়েশা খাতুন (১০) ও কাকলী খাতুনসহ (১১) আরও অনেক শিক্ষার্থী জানায়, তারা এর আগে কখনো স্কুলে যায়নি। সুযোগ হয়নি লেখাপড়ার। আগে মাকে সংসারের কাজে সহযোগিতা করত। তারা এখন পড়ালেখা নিয়ে ব্যস্ত। লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখে।

ফান্দেরচর প্রাথমিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শহিদুল ইসলাম জানান, তিনি অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন।

এলাকার শিশুরা শিক্ষাবঞ্চিত হচ্ছে- বিষয়টি তাকে তাড়িত করে বিয়ের পর স্ত্রীকে বিষয়টি জানালে সেও রাজি হয়ে যায়।

পরে শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার চিন্তা থেকে একটি মক্তব ঘরে অর্ধশতাধিক শিশু নিয়ে কার্যক্রম শুরু করি।

শহিদুল ইসলামের স্ত্রী শাপলা খাতুন জানান, স্বামীর এই সাহসিকতায় অনুপ্রাণিত হয়ে দুজন মিলে চরের অবহেলিত শিশুদের শিক্ষা দান করছেন। এতে আত্মতৃপ্তি লাভ করেন তিনিও প্রত্যাশা করেন এখানকার শিশুরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে দূর হবে চরাঞ্চলের অন্ধকার।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জাহান বলেন, আপনাদের মাধ্যমে আমি বিষয়টি জানলাম।

তবে শিক্ষাকেন্দ্রটি পরিদর্শন করে তাদের সহযোগিতা করা যেতে পারে।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ