রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৪০

রবিবার | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ শাবান, ১৪৪৭ হিজরি | ২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ১১:৪০

দায়িত্ব গ্রহণের পর যা বললেন প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীম

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার রাজনীতিতে তিন দশক ধরে একটি আলোচিত নাম আনোয়ার ইবরাহীম। ১৯৯০-এর দশকে দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং ২০১৮ সালে ‘অফিশিয়াল প্রাইম মিনিস্টার-ইন-ওয়েটিং’ অবস্থায় ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর পদ ধরা দিয়েও এত দিন ধরা দেয়নি। বরং এই সময় জেল-জুলুম আর নির্যাতনে কেটেছে। অবশেষে অধরা সেই প্রধানমন্ত্রীর চেয়ার ধরা দিল আনোয়ার ইবরাহীমের পায়ে।

গতকাল দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়ে আনোয়ার ইবরাহীম বলেন, বিদ্বেষপূর্ণ সমাজ নিরাময়, দুর্নীতি দমন এবং অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবে মালয়েশিয়ার সরকার। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে নতুন সরকার। তাছাড়া বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের উন্নত জীবন নিশ্চিত করবে। একইসাথে আভাস দেন, আরও দুই শরিকের সহযোগিতায় জোট সরকার গঠনে সক্ষম হবে তার রাজনৈতিক দল।’

আনোয়ার ইবরাহীম আরও বলেন, বহু বিচার আর বছরের পর বছর কারাবন্দি থাকার পর আজ আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। রাজার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। যখন রাজনীতিকরা আমাকে সমর্থন দেননি, তিনি দেশ সামলানোর যোগ্য ভেবেছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও মালয়েশিয়ায় কাটেনি সরকার গঠন ঘিরে অনিশ্চয়তা। ইবরাহীম সরকারকে ১৯ ডিসেম্বর পার্লামেন্টের আস্থা ভোটে দিতে হবে জনপ্রিয়তার প্রমাণ।

সূত্র : এপি নিউজ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৬ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৭ অপরাহ্ণ
  • রাত ১৯:১১ অপরাহ্ণ
  • ভোর ৬:৩১ পূর্বাহ্ণ