সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:২৬

সোমবার | ৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি | ২৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৯:২৬

মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বিষয়ক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ

নেছার উদ্দিন, মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশাল ডিজ্যাবন্ড পিপলস্ অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (বরিশাল-ডিপিওডি) এর আয়োজন এবং দাতা সংস্থা অষ্ট্রেলিয়ান সরকার, অষ্ট্রেলিয়ান এইড, সিবিএম অস্ট্রেলিয়ার সহায়তা এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর কারিগরি সহায়তায় মেহেন্দিগঞ্জ উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অবহিত করণসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২১নভেম্বর) সকাল ১১টায়
ডিজএ্যাবিলিটি ইনটুচিপ রেজিলিয়েন্ট লাইভলিহুড (ডিআইআরএল) প্রকল্প অবহিতকরণ কর্মশালা মেহেন্দিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের স্বজন, আত্মীয় ও কারো না কারো পরিবারের সদস্য। তারা সমাজের বোঝা নয় সম্পদ, তবে এদেরকে অন্যদের তুলনায় বেশী যত্ন করতে হবে। দক্ষ করে তুলে কর্মমুখী করার মাধ্যমে উন্নয়নের মূল স্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে।

প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে প্রয়োজনে আমরা তাদের বন্ধু হিসাবে পাশে থাকবো।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসার তফন কুমার দাস , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আর এম ও আব্দুল্লাহ আল মাহা রুপ, সিডিডি এর উপ-পরিচালক ব্রোজ গোপাল শাহা, অনুষ্ঠানে সিডিডি কর্মকর্তা তাসলিমা আক্তার কেয়া, আবদুস সালাম, শামীম রেজা, মেহেন্দিগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন, স্থানীয় মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, সাংবাদিক, মেম্বার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আলাউদ্দিন। অনুষ্ঠানে প্রকল্প বিষয়ে ধারনা প্রদান করেন সংগঠনের পরিচালক মোঃ শাহ আলম।

উপস্থিত সকল বক্তা স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল ¯স্রোত ধারায় সম্পৃক্তকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি প্রদানসহ তাদের কাজের প্রশংসা করেন।

মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী সংস্থার মাধ্যমে প্রায় ৬ হাজার প্রতিবন্ধীদের সেবা ও কর্মমুখী করে গড়ে তোলা উদ্যােগ নেওয়া হয়েছে।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিন শিন জাপান হাসপাতালের পক্ষথেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফয়সাল আহমেদ

শিন শিন জাপান হাসপাতালের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাসপাতালটির হেড অব অপারেশনস মো. ফয়সাল আহমেদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পর

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সদস্যদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

রাজধানীর তুরাগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়

উত্তরায় পুলিশের ওপর হামলা: কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮ আদালতে পাঠানো ১৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩২ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:০৫ অপরাহ্ণ
  • বিকাল ১৬:২৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:২০ অপরাহ্ণ
  • রাত ১৯:৩৫ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৬ পূর্বাহ্ণ