শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৭

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৭

৫৭ তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি:

২১০০ একর, দেশের সর্ববৃহৎ ক্যাম্পাস। হ্যাঁ, কথা বলছিলাম ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত এক বিপ্লবী ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)কে নিয়ে।

প্রখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, শিক্ষাবিদ আনিসুজ্জামান, ইতিহাসবিদ প্রফেসর ড. আব্দুল করিম, জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান, ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদ, ভাষা বিজ্ঞানী হুমায়ুন আজাদ সহ বিখ্যাত সব অধ্যাপকদের শিক্ষকতায় ধন্য এই ক্যাম্পাস।

সেনাপ্রধান আজিজ আহমেদ, বিজিবি প্রধান আবুল হোসেন (জেনারেল), তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু, এস.আই. টুটুল, ধর্মীয় পন্ডিত আ ফ ম খালিদ হোসেন, ২১ তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এই চবিরই শিক্ষার্থী। হাজারো গর্বিত দেশপ্রেমিকের ক্যাম্পাস এই চবি। ২১০০ একরের প্রতিটি ধূলিকণা দেশপ্রেমের সাক্ষী।

পাহাড়, ঝর্ণা, গিরিপথ, জঙ্গল ঘেরা এই বিশ্ববিদ্যালয় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। বনমোরগ, অজগর আর মায়াহরিণের বসবাস এই ক্যাম্পাসে। প্রাগৈতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গ্যালারি, ভাস্কর্য গ্যালারি, ইসলামিক আর্ট গ্যালারি, লোকশিল্প গ্যালারি এবং সমসাময়িক আর্ট গ্যালারি মিলিয়ে রয়েছে অসাধারণ এক জাদুঘর।

১৯৭৩ সালের ১৪ জুন প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে রয়েছে মধ্যযুগের চারটি কামান সহ আকর্ষণীয় সব উপাদান।

বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি রোড, কাটা পাহাড়, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল ফিল্ড, বায়োলজি ফ্যাকাল্টি এই সব কিছুই আকর্ষণ করবে দর্শনার্থীদের। আর হ্যাঁ দেখতে দেখতে ৫৬ বছর বয়স হয়ে এলো আমার বিশ্ববিদ্যালয়ের। আজ ১৮ নভেম্বর, ২০২২ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দাওয়াত রইলো আপনার, নান্দনিক এই ক্যাম্পাসটি ঘুরে আসতে পারেন আপনিও।

 

আর.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ