শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৭

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১১:০৭

কোম্পানীগঞ্জে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জন্ম সনদ দেয়ার অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

এম.এস আরমান,নোয়াখালীঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে দালাল চক্রের মাধ্যমে চরকাঁকড়া ইউনিয়ন সচিব মোয়াজ্জেম হোসেন শাহিদের বিরুদ্ধে ৪ রোহিঙ্গাদের জন্মসনদ দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে রাষ্ট্রদ্রোহিতা মূলক কাজের অভিযোগ এনে আবু সুফিয়ান নামের স্থানিয় এক বাসিন্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,চরকাঁকড়া ইউনিয়ন সচিব মোয়াজ্জেম হোসেন শাহিদ দালাল চক্রের হোতা চরকাঁকড়া ৯ নম্বর ওয়ার্ডের মোঃ হারুনের ছেলে আবু বকর সিদ্দিক ওরপে সোহেলের (২৪) মাধ্যমে চড়া মূল্যে ৪ রোহিঙ্গাকে একক ক্ষমতা বলে মেম্বার চেয়ারম্যানের অনুমতি ছাড়া জন্ম সনদ প্রদান করেন। জন্ম সনদ প্রাপ্ত ৪ রোহিঙ্গা রিমা আক্তার, ছামিরা আক্তার, মাহমুদা বেগম ও সেম্পা রানী দাস কে দালাল সোহেল পার্শ্ববর্তী উপজেলা কবিরহাটের ধানশালিক ইউনিয়নে ভোটার করতে নিয়ে গেলে সন্দেহবাজন অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এবিষয়ে জানতে চাইলে সচিব মোয়াজ্জেম হোসেন বলেন, আবু বক্কর সিদ্দিক সোহেল তার পরিচয় চেয়ারম্যানের পাশের বাড়ি বলায় সরল মনে তাকে জন্ম সনদ গুলো দিয়েছি। পরে ধানশালিক ইউনিয়ন থেকে ফোনে জন্ম সনদ গুলোর সত্যতা জানতে চাইলে তাদেরকে আটক করে পুলিশে দিতে বলেছি।

রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদানের বিষয়ে জানতে চাইলে চরকাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান হানিফ সবুজ বলেন,আমার সাক্ষর ছাড়া সনদ গুলো প্রদান করা হয়েছে। সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ইতিপূর্বেও অনেক অভিযোগ এসেছে যা আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর জানিয়েছি।

রোহিঙ্গাদের জন্ম সনদ প্রদানের বিষয়ে লিখিত অভিযোগের প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়া বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ