শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৩

শুক্রবার | ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ রমজান, ১৪৪৭ হিজরি | ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১০:৫৩

খুলনায় চাকরি প্রত্যাশীদের জন্য নতুন সুবিধা নিয়ে এলো “জবঘর”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: চাকরি প্রত্যাশীদের জন্য নতুন সুবিধা নিয়ে যাত্রা শুরু হল সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ও জব পোর্টাল ওয়েবসাইট “জবঘর”।

আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে খুলনার অভিজাত হোটেল ক্যাসল সালামে জমকালো আয়োজনে কেক কাটার মধ্যদিয়ে যাত্রা শুরু হয়েছে চাকরির বিজ্ঞপ্তির ওয়েবসাইটটির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আজকে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি। এর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় আমরা ডিজিটাল যুগে পৌঁছেছি। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ছিল ডিজিটাল বাংলাদেশ গঠন। আজ বাংলাদেশ এগিয়ে গেছে। এর পেছনে অবদান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। মোবাইলের মাধ্যমে এখন সকল তথ্য পাওয়া যায়। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ আজ ডিজিটাল হয়েছে। যার সুফল পাচ্ছে সবাই। প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, জবঘরকে ধন্যবাদ জানাই। কেননা এই প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলে-মেয়েরা মাত্র ৫ সেকেন্ডই চাকরির আবেদনের সুযোগ পাবে।এই জবঘর এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরাও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিটি মেয়র।

জবঘরের প্রতিষ্ঠাতা ,ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পলাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোটিভেশনাল স্পিকার সোলায়মান সুখন।
এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট গণিত বিজ্ঞানী প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ার্দার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জবঘরের চেয়ারম্যান শিমুল রায়।

জবঘর সম্পর্কে প্রতিষ্ঠানের সিইও পলাশ চন্দ্র রায় বলেন, জবঘরের মাধ্যমে চাকরি প্রত্যাশী সকল ছাত্র ছাত্রীরা মাত্র পাঁচ সেকেন্ডে সরকারী ও বেসরকারী চাকরীতে এপ্লাই করার সুযোগ পাবে | এটি জব প্রত্যাশীদের জন্য একটি ব্যতিক্রমধর্মী ওয়েবসাইট ,যার মাধ্যমে ঘরে বসেই চাকরিতে আবেদন করতে পারবে | এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং ও প্রাইভেট জবের ক্ষেত্রে মেধা যাচাইয়ের সুবর্ণ সুযোগ পাবে।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এস.আই/

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১৮ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা–১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর চূড়ান্ত মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব আজ নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,জনাব আরিফুল ইসলাম আদিব

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১২:১৬ অপরাহ্ণ
  • বিকাল ১৬:১৯ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৮:০০ অপরাহ্ণ
  • রাত ১৯:১৪ অপরাহ্ণ
  • ভোর ৬:২৮ পূর্বাহ্ণ